PM Modi Slams Canada: মন্দিরে হামলা 'কাপুরুষোচিত', 'ইচ্ছাকৃত'; কানাডায় খালিস্তানি হিংসার তীব্র নিন্দা মোদীর
PM Modi Slams Canada: কানাডায় হিন্দু মন্দিরে জঙ্গি হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ট্রুডোর সরকারকে তুলোধনা মোদীর। কানাডায় খলিস্তানি জঙ্গিদের ভারত বিরোধিতা নিয়ে এই প্রথম সরকারিভাবে বিবৃতি জারি প্রধানমন্ত্রী মোদীর। হিন্দু মন্দিরে হামলার (Hindu Temple Attacked) ঘটনা "উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিযোগ মোদীর।
কানাডায় ভারতীয় কূটনীতিকদের উপর সর্বদা নজরদারি রাখা নিয়েও সরব মোদী। সেদেশে অডিয়ো ও ভিডিয়ো মাধ্যমে ভারতীয়দের উপর আড়ি পাতার অভিযোগ উঠেছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকারের বিরুদ্ধে। মোদী এদিন বলেন, "ভারতীয় কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত (cowardly attempts) প্রচেষ্টা করছে কানাডা।"

অশান্তি-অত্যাচারের মাধ্যমে ভারতের অবস্থান বদলানো যাবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কানাডার সরকারকে ন্যায় বিচার ও আইনের শাসন ফেরানোর বার্তা নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
কানাডায় অবস্থিত ভারতীয় হাই কমিশন জানায়, অন্টারিওর ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা চালানো হয়। এমনকি মন্দিরের বাইরেও ভারত বিরোধী কার্যকলাপ চলছিল বলে দাবি। আগেই নিরাপত্তা বাড়ানোর দাবি তোলা হলেও তা হয়নি। এরই মধ্যে আজ জঙ্গি হামলার ঘটনা উদ্বেগ বাড়াল।
হিন্দু মন্দিরে হামলা নিয়ে সকালেই ভারতের বিদেশমন্ত্রকের তরফেও কড়া বার্তা দেওয়া হয়। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার ধর্মীয় স্থানগুলিতে আরও নিরাপত্তা জোরদার করার পক্ষে সওয়াল করেন। একইসঙ্গে হামলায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবিও জানান তিনি।
কানাডার হিন্দু মন্দিরে হামলার পর এক্স হ্যান্ডেলে পোস্টে সরব হয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হিন্দু সভার মন্দিরে হামলা একেবারেই কাম্য নয় বলে জানান তিনি। কানাডার প্রত্যেক নাগরিকের ধর্মীয় উপাসনার অধিকার রয়েছে বলে সাফ জানান তিনি। যদিও খলিস্তানি ইস্যুতে আগেই সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারত ও কানাডার। জঙ্গি হামলার ঘটনার পর তা আরও তিমিরে যাবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications