১৯ মে আগে মোদীর বায়োপিক মুক্তি পাক তা চাইছে না কমিশন
আগামী ১৯ শে মে এর আগে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বায়োপিক মুক্তি পাচ্ছে না। এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
আগামী ১৯ শে মে এর আগে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বায়োপিক মুক্তি পাচ্ছে না। এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই নিয়ে মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর বায়োপিক দেখেছে। তারপরই তাদের নিজেদের রিপোর্ট সুপ্রিম কোর্টে সোমবার জমা করেছে।

সিনেমাটি দেখার পর কমিশন তাদের নিজেদের অবস্থানে অনড় যে ১৯ মে নির্বাচন উতরে না যাওয়া পর্যন্ত কোনওভাবেই এই সিনেমাটি সিনেমা হলে দেখানো যাবে না।
EC: Election Commission is of the view that the movie 'PM Narendra Modi' should not be released till May 19. Poll Body officials say delaying the release will be in the interest of free and fair Lok Sabha elections. pic.twitter.com/x2566ZFxDE
— ANI (@ANI) April 25, 2019
এই সিনেমাটি দেখার পর কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং একটি দল সম্পর্কে এই সিনেমাতে বলা হয়েছে। যার ফলে তা ভোটে তাদের বিশেষ সুবিধা দিতে পারে। এবং একইশঙ্গে এই সিনেমা হলে প্রদর্শিত হলে এটি যে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করবে, সেটাও কমিশন তাদের রিপোর্টে জানিয়েছে। ফলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই সিনেমাটি ভোট নামের আগে পর্যন্ত কোনওভাবেই মুক্তি পাচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গিয়েছে।
এর আগে সুপ্রিম কোর্ট কমিশনকে সিনেমাটি দেখে তাদের সিদ্ধান্ত আদালতে জমা করার নির্দেশ দিয়েছে। কমিশনের কথা শুনে আদালত রায় দিলে আপাতত মোদী বায়োপিক মুক্তির সম্ভাবনা ভোটের আগে নেই।












Click it and Unblock the Notifications