প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে মামলা সুপ্রিমকোর্টে, আগামিকাল শুনানি
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিেয় মামলা সুপ্রিমকোর্টে, আগামিকাল শুনানি
পাঞ্জাবে প্রধানমন্ত্রী নিরাপত্তায় গলদের ঘটনা নিয়ে সোজা সুপ্রিম কোর্টে মামলা। আগামিকাল মামলার শুনানি বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। ৩ দিনের মধ্যে সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তবে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হওয়ায় চাপ বাড়বে পাঞ্জাবের কংগ্রেস সরকারের উপরে।

সুপ্রিম কোর্টে মামলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ রয়েছে। পাঞ্জাব সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। কোনও তথ্য ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে সভা করতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু হঠাৎই রাস্তার উপরে অনেক লোক দেখে প্রধানমন্ত্রী কনভয় ঘুরিয়ে দেওয়া হয়। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। শেষ পর্যন্ত এই নিয়ে মামলা পর্যন্ত শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগামিকাল মামলার শুনানি হবে। মামলাটি ইতিমধ্যেই গ্রহন করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যসচিব এবং পাঞ্জাব পুলিশের সাসপেনশনের উপর স্থগিতাদেশ দিয়েছে।

তদন্তকমিটি গঠন পাঞ্জাব সরকারের
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে পাঞ্জাব সরকার তদন্ত কমিটি গঠন করেছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিতে রয়েছেন একজন অপসরপ্রাপ্ত বিচারপতি, স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং একজন বিচারপতি। ৩ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে বলে জানানো হয়েছে। যদিও পাঞ্জাব সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকমগলদ ছিল না।

চাপ বাড়ছে পাঞ্জাব সরকারের
ভোটের মুখে পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে চাপ বাড়তে শুরু করেছে। পাঞ্জাবে যেহেতু কংগ্রেসের সরকার রয়েছে সেকারণে আরও বেশি করে বিজেপি চাপ তৈরি করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বারবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফে দাবি করা হয়েছে পাঞ্জাব সরকার প্রধানমন্ত্রী নিরাপত্তা সুরক্ষিত রাখার এবং তাঁর গতিবিধির তথ্যও গোপন রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সত্যি নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চান্নি।

ভোট রাজনীতি
কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের যে অভিযোগ করা হচ্ছে সেটা আসলে রাজনীতির স্বার্থে। একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যে সেটা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। কীভাবে প্রধানমন্ত্রী গতিবিধির তথ্য প্রকাশ্যে এলো এই নিয়ে সরব হয়েছে বিজেপি। পাল্টা কংগ্রেসের দাবি পাঞ্জাবে হার নিশ্চিত বুঝতে পেরেই বিজেপি এই নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications