G20 Summit 2023: বিশ্বাসের সঙ্কট কাটাতে 'সবকা সাথ সবকা বিকাশে'র মন্ত্র মোদীর
G20 Summit 2023: বিশ্বাসের সঙ্কট কাটাতে 'সবকা সাথ সবকা বিকাশে'র কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বর্তমান সময়ে সবাইকে একজোট হয়ে বার্তাও দেন তিনি। এমনকি মস্কোয় ভয়াবহ ভূমিকম্পে সে দেশের পাশে থাকার কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ শনিবার থেকে রাজধানীতে ঐতিহাসিক জি-২০ সম্মেলন (G20 Summit 2023) শুরু হচ্ছে। নির্ধারিত সময়েই সমস্ত দেশের রাষ্ট্রনেতারা ভারত মন্ডপমে পৌঁছে যান। প্রথমে সবার সঙ্গে ওয়েলকাম ছবি তোলেন প্রধানমন্ত্রী। এরপরেই উদ্বোধনী ভাষণ দেন তিনি। আর তাঁর ভাষণে 'সবকা সাথ সবকা বিকাশে'র কথা উঠে আসে।

প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দী বিশ্বকে নতুন এক দিশা দেখানোর সময়। একাধিক সমস্যার সমাধান প্রয়োজন। মানবিক ভাবে সমস্যার সমাধানের কথা বলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে জি ২০ তে (G20 Summit 2023) আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ারও কথা বলেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
G20 Summit 2023:'সবকা সাথ সবকা বিকাস'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাগত ভাষণ দিয়ে G20 শীর্ষ সম্মেলন (G20 Summit 2023)শুরু হয় এদিন। এদিন প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই দেশের নাম 'ভারত' দিয়ে শুরু করেন। শুধু তাই নয়, বক্তব্যের শুরুতেই মানবকতার কথা বলেন। মোদী বলেন, করোনা মহামারীর সময় বিশ্বে বিশ্বাসের অভাব তৈরি হয়েছে।
#WATCH | G 20 in India | Prime Minister Narendra Modi says, "India's G20 presidency has become a symbol of inclusion, of 'sabka saath' both inside and outside the country. This has become people's G20 in India. Crores of Indians are connected to this. In more than 60 cities of… https://t.co/rc2iIO2IGf pic.twitter.com/SgE8r2Nojk
— ANI (@ANI) September 9, 2023
আর এই যুদ্ধ সেই বিশ্বাসকে আরও গভীরে নিয়ে গেছে। যদিও মানবতার দৃষ্টিভঙ্গির সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, 'সবকা সাথ সবকা বিকাসে'র মন্ত্রে সবাইকে একসঙ্গে চলারও বার্তা দেন তিনি।
অন্যদিকে নরেন্দ্র মোদীর বক্তব্যে এদিন মস্কোতে ভূমিকম্পের কথাও উঠে আসে। সে দেশের পাশে থাকার বার্তা দেন। সাহায্য করার কথাও বলেন। এমনকি ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জি ২০ সম্মেলনে (G20 Summit 2023) যোগ দিতে ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা। এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক দেশের তাবড় তাবড় নেতারা। রয়েছেন ইউনিয়নগুলির শীর্ষ আধিকারিকরাও। দিল্লির ভারত্ত মন্ডপমে এই বৈঠক হচ্ছে। গোটা দিন ধরেই চলবে এই বৈঠক। যেখানে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications