ভারতের উন্নয়নের পথ তৈরি করবে উত্তর-পূর্বের রাজ্যগুলি, অরুণাচল প্রদেশের প্রতীষ্ঠা দিবসে বার্তা মোদীর
ভারতের উন্নয়নের পথ তৈরি করবে উত্তর-পূর্বের রাজ্যগুলি, অরুণাচল প্রদেশের প্রতীষ্ঠা দিবসে বার্তা মোদীর
উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তির দিন উপলক্ষ্যে বার্তা দিচ্ছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন একবিংশ শতাব্দীতে দেশের উন্নয়নের পথ দেখাবে উত্তর-পূর্বের রাজ্যগুলি।

পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার দিন ছিল রবিবার। এই ২০ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল। সেকারণেই এই দিনটি উদযাপন করে থাকে সেখানকার বাসিন্দারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দিনটির জন্য সেখানকার বাসিন্দাদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন দেশের উন্নয়নের পথ দেখাবে এই উত্তর-পূর্বের রাজ্যগুলি।স্বাধীনতার ৫০ বছর পর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নতুন স্বত্ত্বা পেয়েছে। নতুন করে নিজের নাম পেয়েছে। কাজেই এই দিনটি উদযাপন করার মতই। গত ৭ বছরে অরুণাচল প্রদেশে যা উন্নয়ন হয়েছে তা আগে কখনও ঘটেনি বলে বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য অরুণাচল প্রদেশকে নিয়ে গত কয়েকমাস ধরে চিনের সঙ্গে বিবাদ চলছে। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ থেকে এক ভারতীয় নাগরিককে অপহরণ করেছিল চিনা ফৌজ। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আজই দেশের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেথেন চিনের জন্যেই ভারতের সঙ্গে পরিস্থিতি খারাপ হচ্ছে। অরুণাচল প্রদেশ নিয়ে মোদীর এই বার্তায় নতুন ইঙ্গিত মিলেছে। এদিকে এখনও চিনের সঙ্গে অরুণাচল প্রদেশ নিয়ে এখনও ভারতের টানা পোড়েন রয়েছে। বারবারই অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে এসেছে চিন। নিজেদের ম্যাপে অরুণাচল প্রদেশের একাধিক জায়গাকে নিজেদের বলে দাবি করেছে চিন। এই নিয়ে ভারতের সঙ্গে তীব্র সংঘাত তৈরি হয়েছিল।
ওদিকে আবার লাদাখ নিয়েও চিনের সঙ্গে বিবাদ জারি রয়েছে। বারবারই সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে বেজিং। এই নিয়ে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠক চললেও সমস্যার সমাধান মেলেনি। এই নিয়ে কংগ্রেস আবার বারবার মোদী সরকারকে নিশানা করেছে। মোদী সরকারের বিদেশনীতির কারণেই চিনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এমনকী চিনা ফোজ ভারতের মাটিতে পা রেখেছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। এই নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications