করোনা মোকাবিলায় শেষ অস্ত্র হোক লকডাউন, রাজ্যগুলিকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী
করোনা মোকাবিলায় শেষ অস্ত্র হোক লকডাউন, রাজ্যগুলিকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী
দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় শেষ বিকল্প হিসেবে যেন লকডাউনকে বেছে নেওয়া হয় জাতির উদ্দেশে ভাষণে রাজ্যগুলিকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক রাজ্য লকডাউনের পথে হেঁটে ফেলেছে। তারপরে প্রধানমন্ত্রীর এই বার্তা গুরুত্বহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিরোধীরা এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন।

লকডাউন জারি একাধিক রাজ্যে
করেনার দ্বিতীয় ঢেউ যেন সংক্রমণের সুনামি নিয়ে এসেছে। দিনে করোনা সংক্রমণ প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে একাধিক রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার ১৪৪ ধারা জারি করেছে। লকডাউন নিয়ে বড় সিদ্ধান্ত আগামিকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। দিল্লি, রাজস্থানে এদিকে লকডাউন জারি করা হয়েছে।

মোদীর লকডাউন বার্তা
লকডাউন পরিস্থিতি যতদূর সম্ভব এড়িয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন করোনা মোকাবিলার শেষ অস্ত্র হওয়া উচিত লকডাউন। রাজ্যসরকারগুলিকে সেই বার্তাই দিয়েছেন তিনি। কারণ লকডাউনে বহু মানুষের রুজি রোজগারে প্রভাব ফেলে। দেশের আর্থিক পরিস্থিতি লকডাউনে একেবারে ধসে পড়েছিল। সেকথা আঁচ করেই লকডাউনকে শেষ বিকল্প পথ হিসেবে বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন মোদী।

পরিযায়ী শ্রমিকদের বার্তা
করেনার সেকেন্ড ওয়েভ ভয়াবহ শুরু হতেই একাধিক রাজ্যে নাইট কার্ফু, লকডাউন, ১৪৪ ধারা জারি করা শুরু হয়ে গিয়েছে। গতবারের পরিস্থিতির কথা আঁচ করে আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। দিল্লি,মুম্বই সহ একাধিক রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকদের ভিড় শুরু হয়ে গিয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তাঁদের বলেছেন যে যেখানে আছেন সে সেখানেই থাকুন। রাজ্যসরকারদের পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার বার্তা দিয়েছেন তিনি।

সচেতনতার বার্তা
করোনা মোকাবিলায় কিশোরদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, করেনা নিয়ে বাড়ির লোকেদের সচেতন করতে এগিয়ে আসুক তাঁরা। অকারণে যাতে কেউ বাড়ি থেকে না বেরোন তেমন পরিস্থিতি তৈরি করুন। শহরাঞ্চলে ফ্ল্যাট সোসাইটিগুলিতে করোনা বিধি পালনে ছোট ছোট কমিটি গঠন করার কথা বলেছেন মোদী।












Click it and Unblock the Notifications