নকশাল ও মাওবাদী নির্মূলের পথে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি, বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর
ভারত নকশাল ও মাওবাদী সন্ত্রাস নির্মূলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আজ এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, এই বছর ১০০টিরও বেশি জেলা এই নকশাল ও মাও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি পেয়ে সম্মানের সঙ্গে দীপাবলি উদযাপন করছে।

গোয়া উপকূলে আইএনএস বিক্রান্ত থেকে সেনাবাহিনীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। তিনি জানান, মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এক দশক আগের ১২৫টি জেলা থেকে তাদের প্রভাব এখন মাত্র ১১টি জেলায় নেমে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের নিরাপত্তা বাহিনীর বীরত্ব ও সাহসিকতার কারণে দেশ গত কয়েক বছরে আরও একটি বড় মাইলফলক অর্জন করেছে। এই মাইলফলকটি মাওবাদী সন্ত্রাস নির্মূলের বিষয়ে। দেশ নকশাল-মাওবাদী সন্ত্রাস থেকে মুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। মোদী উল্লেখ করেন, ২০১৪ সালের আগে দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদী সহিংসতার কবলে ছিল। যা গত দশকে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে এখন কমে মাত্র ১১টি জেলায় রয়েছে।
মোদী আরও বলেন, "এই ১১টি জেলার মধ্যে মাত্র তিনটি জেলা এখনও তাদের প্রভাবে রয়েছে। ১০০টিরও বেশি জেলা এখন মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত এবং প্রথমবারের মতো খোলা বাতাসে শ্বাস নিচ্ছে ও জমকালো দীপাবলি উদযাপন করছে। এমন অনেক জেলায় মানুষ প্রথমবারের মতো দীপাবলি উদযাপন করছেন। জিএসটি বচত উৎসবে এ সব এলাকায় রেকর্ড বিক্রি ও কেনাকাটা দেখা যাচ্ছে। যে সব জেলায় মাওবাদী সন্ত্রাস এক সময় সংবিধানকেও চাপা দিয়েছিল সেখানে এখন স্বদেশীর মন্ত্র প্রতিধ্বনিত হচ্ছে।"
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম পুলিশ বাহিনী এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তিনি বিশ্বাস করেন, বিগত ৫০ বছরের এই অভিশাপ পরাজিত হবে। তিনি দাবি করেন, "তারা (পুলিশ বাহিনী) ৯০ শতাংশ সাফল্য অর্জন করেছে," এবং দেশের অভ্যন্তরে যুদ্ধ লড়তে অনেক ধৈর্যের প্রয়োজন ছিল, যাতে কোনও নিরপরাধ জীবন নষ্ট না হয়।
মোদী জানান, এমন অনেক অঞ্চল ছিল যেখানে মাওবাদীরা স্কুল, রাস্তা এবং হাসপাতাল নির্মাণ করতে দিত না। স্কুল ও হাসপাতাল উড়িয়ে দিত এবং ডাক্তারদের গুলি করে হত্যা করত। এখন সেই একই অঞ্চলে মহাসড়ক নির্মাণ হচ্ছে, নতুন ব্যবসা গড়ে উঠছে এবং স্কুল ও হাসপাতাল শিশুদের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরি হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তপস্যা, আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কথায়, "আমি আনন্দিত যে প্রথমবারের মতো দেশের অনেক জেলায় মানুষ গর্ব, সম্মান এবং মর্যাদার সঙ্গে দীপাবলি উদযাপন করছেন।তিনি মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী সাহসী পুলিশ বাহিনীকে স্যালুট জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে এই সাফল্য এসেছে অসংখ্য পুলিশকর্মীর আত্মত্যাগের কারণে, যাঁরা অঙ্গ হারিয়েছেন, হুইলচেয়ার থেকে নামতে কষ্ট হয়, কিন্তু এখনও লড়াই করার একই আবেগ ধরে রেখেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications