CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল নিয়ে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর, কী জানালেন মোদী
CBSE পরীক্ষা বাতিল নিয়ে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর, কী জানালেন মোদী
ছাত্রছাত্রীদের স্বার্থে কথা ভেবেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের স্বাস্থ্যের দিকটি গুরুত্ব দিয়েই বিস্তারিত আলোচনার পরেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একাধিক রাজ্যে এখনও লকডাউন চলছে। পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরাও এই নিয়ে উদ্বেগে রয়েছেন সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল বোর্ড পরীক্ষা
দীর্ঘ আলোচনার পর অবশেষে চরম সিদ্ধান্ত ঘোষণা করা হল। এবারও বাতিল করে দেওয়া হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। বাতিল করা হয়েছে সিআইএসসিই-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও। আজই এই নিয়ে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় সরকার। তারপরেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আগেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল।

মোদীর বার্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিএসই বোর্ডের এই সিদ্ধান্ত ঘোষণা করার পরে বলেছেন পরীক্ষার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভে যুবরা বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে তাই উদ্বেগে ছিলেন অভিভাবক এবং পড়ুয়ারা। কীভাবে পরীক্ষা পরিচালনা করা হবে তা নিয়েও উদ্বেগ ছিল। একাধিক রাজ্যে এখনও লকডাউন চলছে। এই পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে বাধ্য করা ঠিক হবে না বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

কীভাবে রেজাল্ট
কীভাবে প্রকাশ করা হবে রেজাল্ট তা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে আগেরবারের গাইড লাইন মেনেই কী পরীক্ষার রেজাল্ট বের করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও আপোস করা হবে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজাল্ট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষা বাতিলের আর্জি
প্রথম থেকেই এক শ্রেণির অভিভাবক সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার জন্য আবেদন জানিয়ে আসছিলেন। যদিও সব রাজ্য এখনও পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত নেয়নি। পশ্চিমবঙ্গ সরকার আগামিকাল উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করবে বলে জানা গিয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications