দেশজুড়ে আজ স্বচ্ছ ভারত অভিযান, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী
আজ ১ অক্টোবর দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে স্বচ্ছ প্রধানমন্ত্রী হওয়ার পর েদশজুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। সাফল্যের সঙ্গে গোটা দেশে চলেছিল সেই অভিযান।
এবার দ্বিতীয় মোদী সরকারের শেষ বছর। এবার আবার সেই অভিযানের ডাক দিয়েছেন তিনি। রবিবার সকালে স্বচ্ছ ভারত অভিযান নিেয় দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন দেশের সেবার পথ স্বচ্ছতা। স্বচ্ছতার মাধ্যমে দেশকে সেবা করা যায়। এবং এটি কারোর একার পক্ষে সম্ভব নয়। সকলে মিলে দেশের এই সেবায় নিয়োজিত হতে হবে।

প্রধানমন্ত্রী মোদীর ডাকে সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই অভিযান। প্রধানমন্ত্রী মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন রবিবার সকালে এক ঘণ্টা সময় বের করে সকলে যেন এই স্বচ্ছতার অভিযানে সামিল হন। গত সপ্তাহে মনকি বাত অনুষ্ঠান থেকেই তিনি এই বার্তা দিয়েছিলেন। আগামীকাল অর্থাৎ ২ তারিখ গান্ধীজির জন্মদিন। সেদিন গান্ধীজির জন্য এই স্বচ্ছতার অভিযানে শ্রম দান করে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে সকাল সকাল আহমেদাবাদের রাস্তায় ঝাড় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং মীনাক্ষী লেখি আম্বেদকর পার্কে িগয়ে সাফাই অভিযান চালান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও স্কলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে মুম্বইয়ের রাস্তায় স্বচ্ছ ভরত অভিযানে সামিল হয়েছিলেন।
উত্তর প্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিংও রাস্তায় ঝাড়ু দিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছিলেন। ভারতকে বর্জ্য মুক্ত দেশ গড়ে তোলার কথা বলেছেন তিনি। দেশের একাধিক প্রান্তে বিজেপি নেতা কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে স্বচ্ছতার অভিযানে ডাক দিয়েছেন। তিনি বার্তা িদয়েছিলেন যেন স্বচ্ছ ভারত অভিযানে দেশের সকলে সম্মিলিত ভাবে যোগদান করেন।












Click it and Unblock the Notifications