International Yoga Day 2024: বিদেশে এখন যোগাসনের গুরুত্ব বুঝতে পারছে, ডাললেকের পাড়ে যোগাসন প্রধানমন্ত্রীর

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। ভারতেও সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালিত হচ্ছে। কাকভোরে কাশ্মীরের ডাললেকের পাড়ে যোগাসন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন গোটা বিশ্ব এখন যোগাসনের গুরুত্ব বুঝতে পারছে।

শুধু শরীর নয় যোগাসন মানুষের জীবন ধারনের মানও উন্নত করে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ডাললেকের পাড়ে যোগাসনের কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে সেটা করা যায়নি কাশ্মীরের স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদী সেই কর্মসূচি পালন করেন। আবহাওয়া খারাপ থাকলেও ডাললেকের পাড়ে যাঁদের যোগাসনে সামিল হতে বলা হয়েছিল তাঁরা সেখানে যোগাসন করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই অনড় মানসিকতাকে কুর্নিস জানিয়েছেন।

International Yoga Day 2024

প্রধানমন্ত্রী মোদী বলেছেন যোগাসন মানব দেবের শরীর এবং মনের মান উন্নত করে। শরীরকে রোগমুক্ত করে। যার উৎস আমাদের ভারতই। ভারতীয়রাই যোগাসনকে মর্যাদা দিয়ে তার গুরুত্ব বুঝে সেটাকে পরম্পরার ভিত্তিতে চািলয়ে নিয়ে আসছে। প্রতিবছরই এই যোগাসন দিবসে দেশের কোনও না কোনও প্রান্তে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদী। এবার তিনি পৌঁছে গিয়েছিলেন কাশ্মীরে। এদিন কাশ্মীরকে সাধনার ভূমি বলে উল্লেখ করেছেন তিনি। এই কাশ্মীরকেই সাধনার জন্য বেছে নিয়েছিলেন আদিগুরু শঙ্করাচার্য।

এদিন যোগাসনের অনুষ্ঠান শেষে জম্মু কাশ্মীরের ছাত্রছাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী মোদী। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে যোগাসনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিয়াচিন থেকে কন্যাকুমারী সর্বত্র ভারতীয় সেনা জওয়ানরা এদিন যোগাসন করে যোগ দিবস পালন করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রীরাও যোগাসনে অংশ নিয়েছিলেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী যোগাসন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সকাল সকাল যোগাসনে অংশ নিয়েছিলেন। সীমান্তের জওয়ানরাও যোগাসনে অংশ নিয়ে যোগ দিবস পালন করেন। সিকিম সীমান্তেও জওয়ানরা যোগাভ্যাস করে যোগা দিবস পালন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+