পথ দুর্ঘটনায় গুরুতর আহত নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন, মৃত ১

পথ দুর্ঘটনার কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। তাঁকে আহত অবস্থায় রাজস্থানের চিতোরগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পথ দুর্ঘটনার কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। তাঁকে আহত অবস্থায় রাজস্থানের চিতোরগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোটা-চিতোর হাইওয়েতে। দুর্ঘটনায় ইতিমধ্যে একজনের প্রাণ গিয়েছে।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন, মৃত ১

রাজস্থানে একটি অনুষ্ঠান উপলক্ষ্যে গিয়েছিলেন যশোদাবেন। সেখান থেকে গুজরাতে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও অজানা।

পুলিশের বক্তব্য, যশোদাবেনের প্রাণ সংশয় না হলেও আঘাত রয়েছে। একটি ইনোভা গাড়িতে তিনি আত্মীয়দেক সঙ্গে গুজরাতে ফিরছিলেন। কাটুন্ডার কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিজের ভাই অশোক মোদীর সঙ্গে মেহসানা জেলার উঞ্ঝা শহরে থাকেন যশোদাবেন। মোদী কোনও যোগাযোগ না রাখলেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সরকারি পুলিশ যশোদাবেনের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+