জানেন গুজরাতের কোনস্কুলে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী মোদী, সেটাই এখন পড়ুয়াদের 'ইন্সপিরেশন সেন্টার'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন স্কুলে পড়তেন জানেন। আমাদের আর পাঁচটা বাচ্ছা যেমন সাদামাঠা গ্রামের স্কুলে পড়াশোনা করতেন তেমনই তাঁর স্কুলও। কিন্তু সেই স্কুলই এখন হয়ে উঠেছে পড়ুয়াদের ইন্সপিরেশন সেন্টারে। ছোট্ট দোতলা স্কুলবাড়িটি সাজিয়ে তোেলা হয়েছে নতুন ভাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই স্কুলটিকে পড়ুয়াদের ইন্সপিরেশন সেন্টারে পরিণত করতে নতুন উদ্যোগ নিয়েছে তথ্য সংস্কতি দফতর। মিশন প্রেরনা নামে একটি প্রকল্প শুরু করেছে তারা। দেশের বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ৩০ জন করে পড়ুয়াকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কুল ঘুরে দেখার সুযোগ পাবে।

সেই প্রকল্পে মেধার ভিত্তিতে পড়ুয়াদের নির্বাচন করা হচ্ছে। তাঁদের স্থানীয় কোনও রান্না করে আনতে বলা হচ্ছে সেই রান্নার প্রক্রিয়া গুলিকে নিয়ে একটি রেসিপি বুক তৈরি করা হবে। অক্টোবর মাসের মধ্যে সেই স্কুলে একটি মিউজিয়াম তৈরি করা হবে। ৪০,০০০ শিল্প সামগ্রি দিয়ে সাজানো হবে সেই মিউজিয়ামটি। রাখা হবে থ্রিডি ডিসপ্লেও। রাখা হবে অ্যাক্টিভিটি রুম, কিয়স্ক, থাকবে পড়ুয়াদের জন্য ওয়ার্কশপ।

গুজরাত সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা করা হয়েছে। ৫০ সপ্তাহ ধরে চলবে এই প্রের না কর্মসূচি। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল পড়ুয়াদের এখানে নিয়ে আসা হবে। ২০১৪-র লোকসভা ভোটকে সামনে রেখেই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications