প্রয়াত মা হীরাবেন, আমেদাবাদ উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রয়াত মা হীরাবেন, আমেদাবাদ উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার তাঁকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আহমেদাবাদ উড়ে গিয়েছেন। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক নেতা-মন্ত্রী।

 আমেদাবাদ উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বয়স হয়েছিল ১০০ বছর। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর তিনটে নাগাদ মারা যান হীরাবেন মোদী। প্রধানমন্ত্রী নিজেই মায়ের মৃত্যুর সংবাদ টুইটে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি উড়ে যান আহমেদাবাদে। আজ গান্ধীনগরেই তাঁর মায়ের শেষকৃত্য হওয়ার কথা। মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন,' একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। '

১৯২৩ সালে গুজরাতের মেহসানার বিসনগরে জন্মে ছিলেন হীরাবেন। আহমেদাবােদর ইউএন মেহতা কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন তিনি। গত বুধবার মাকে দেখতে আহমেদাবাদ উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন প্রধানমন্ত্রী মোদীর মা। গুজরাত সফরে গেলেই তিনি ছুটে যেতেন মায়ের কাছে। গুজরাতের বিধানসভা নির্বাচনের ভোট দানের সময়ও মায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালের দিকে অবস্থার কিছু উন্নতি হলেও বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে।

এদিকে আজ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যে আসার কথা ছিল তাঁর। সূত্রের খবর আহমেদাবাদ থেকেই ভার্চুয়ালি রাজ্যের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। আর রাজ্যে আসা হবে না তাঁর। এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে গোটা শহর সেজে উঠেছিল। সাজিয়ে রাখা হয়েছিল হাওড়া স্টেশন। প্রধানমন্ত্রীর হাতেই আজ জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+