বারাণসীতে মোদীর রোড শো, মনোনয়ন জমা করার আগে আসর জমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন। তার আগে এদিন মেগা রোড শো-তে আসর জমিয়ে দিতে চলেছেন। আগামিকাল এই কেন্দ্রের জন্য মনোনয়ন জমা করবেন তিনি। তার আগে দুই দিনের সফরে বারাণসীতে রয়েছেন মোদী।

বারাণসীতে মোদীর রোড শো

এই কেন্দ্রে নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ কংগ্রেস থেকে কে হতে চলেছে তা নিয়ে জল্পনার অন্ত নেই। বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর ভাগের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসী কেন্দ্র থেকে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামাবে কংগ্রেস।

প্রিয়াঙ্কা নিজেও এই নিয়ে বারবার জল্পনা উসকে দিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাইলে তিনি যেকোনও কেন্দ্র থেকে লড়তে তৈরি। এখনও তিনি ধোঁয়াশা রেখে বলেছেন, দেখতে পাবেন কী হয়। আমার সভাপতি আমাকে বললে আমি অবশ্যই লড়ব।

নরেন্দ্র মোদী ২০১৪ সালে বারাণসী কেন্দ্র থেকে লড়ে রেকর্ড ভোটে জেতেন। ভদোদরা থেকে লড়লেও পরে সেই আসনটি ছেড়ে দেন মোদী। এবারও এই এই কেন্দ্র থেকেই তিনি লড়ছেন।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+