করোনার থাবা এবার মোদীর ঘরে, প্রাণ কাড়ল অশীতিপর কাকিমার
করোনার থাবা এবার মোদীর ঘরে, প্রাণ কাড়ল অশীতিপর কাকিমার
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পরিবারে করোনার থাবা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রধানমন্ত্রীর কাকিমা। তিনি করোনা আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়।

গুজরাটের আহমেদাবাদে নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন নর্মদাবেন। অশীতিপর কাকিমা ১০ দিন আগে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাঁর লড়াই থেমে গেল অবশেষে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রাণ হারালেন। প্রধানমন্ত্রী মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী জানান, করোনা আক্রান্ত হওয়ার পর কাকিমার শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাকা জগজীবনদাস মোদী প্রাণ হারান আগেই। তারপর কাকিমাও চলে গেলেন। কাকিমার মৃত্যুর পর এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নরেন্দ্র মোদীর। এবারও মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মৃত্যুও বাড়ছে। করোনার সেই স্রোতই ভাসিয়ে নিয়ে গেল প্রধানমন্ত্রী মোদীর কাকিমাকেও।












Click it and Unblock the Notifications