উত্তরপ্রদেশ জিতেই গুজরাতে ফোকাস মোদীর, আমেদাবাদে রোড শো প্রধানমন্ত্রীর

উত্তরপ্রদেশ জিতেই গুজরাতে ফোকাস মোদীর, আমেদাবাদে রোড শো প্রধানমন্ত্রীর

গতকাল, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ছিল। গেরুয়া শিবির কিন্তু বিরাট জয় লাভ করেছে। পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যই কিন্তু তাঁদের দখলে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গেছে কংগ্রেস। বলা বাহুল্য ৪ রাজ্যেই কিন্তু ক্ষমতায় বিজেপি। তবে শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার। তবে, বিরাট সাফল্য পাওয়ার পর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই গুজরাতে উপস্থিত হয়েছেন তিনি। খুশির আনন্দে মেতে উঠেছেন কর্মী,সমর্থকরা থেকে জনগণ। মোদী করেলেন রোড শোও।

‘খেল মহাকুম্ভ’ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী

‘খেল মহাকুম্ভ’ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী

রোড শোটি আমেদাবাদ বিমানবন্দর থেকে গান্ধীনগরে বিজেপির রাজ্য কার্যালয় পর্যন্ত করা হয়েছে। মোট ৬ কিলোমিটার রাস্তায় এই শোয়ের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর উদ্যোগে। নরেন্দ্র মোদী গুজরাতে ১১ ও ১২ ই মার্চ অর্থাৎ আজ ও কাল দু'দিনের সফরে রয়েছেন। তিনি সেখানে ১ লক্ষেরও বেশি প্রতিনিধিদের সমাবেশে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। এই দুদিনের সফরে নরেন্দ্র মোদী আমেদাবাদের একটি স্টেডিয়ামে খেলা ইভেন্টের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে গান্ধীনগর জেলায় অবস্থিত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ভাষণ দেবেন তিনি। আহমেদাবাদ স্টেডিয়ামে 'খেল মহাকুম্ভ' প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোড শোতে কে কে উপস্থিত ছিলেন

রোড শোতে কে কে উপস্থিত ছিলেন

একই সঙ্গে রোড শোতে দেখা গেছে অনেক মানুষের সমাগম। সেইসঙ্গে বাদ যায়নি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিলও। প্রধানমন্ত্রীর সঙ্গে ফুল দিয়ে সাজানো খোলা গাড়িতে রোড শোতে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতিল, রাজ্য বিজেপি সভাপতিও। শোতে কিন্তু উপচে পড়েছিল জনতার ভিড়ও।

শোতে প্রধানমন্ত্রী বিজয়ের চিহ্নও দেখান

শোতে প্রধানমন্ত্রী বিজয়ের চিহ্নও দেখান

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় বিজেপির জয়ের পরে আমেদাবাদে রোডশো চলাকালীন আমজনতার সমাবেশকে অভিবাদন জানানোর সময় এম মোদী বিজয়ের চিহ্নও দেখান। সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকরা রোড শোতে 'জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়' বলেও স্লোগান দিতে দেখা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+