সপার্ষদ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী

এদিন নিয়ম মেনে তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন।

ফের একবার প্রধানমন্ত্রীর তখতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। এবারের লোকসভা নির্বাচনে তাঁর দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকারে এসেছে। ৩০০ টির বেশি আসনে জয়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে চলেছে। সেই সরকারের প্রধান নির্বাচিত হবেন মোদী। তবে তার আগে এদিন নিয়ম মেনে তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন।

সপার্ষদ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী

যাতে আর কয়েক দিনের মধ্যেই শপথ নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারেন। আগামী ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন। তার আগে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা পত্র জমা দিলেন তিনি। অন্যান্য মন্ত্রীরাও একইসঙ্গে রাষ্ট্রপতির কাছে নিজেদের ইস্তফা জমা দিয়েছেন।

রাষ্ট্রপতি তাদের প্রত্যেকের ইস্তফা গ্রহণ করেছেন এবং নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন নতুন সরকার তৈরি করতে। এদিন প্রধানমন্ত্রী পদে মোদী ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন সরকার গড়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেল।

শপথ গ্রহণের আগে মোদী বারাণসীতে নিজের কেন্দ্রে যাবেন ২৮ মে। তারপর ৩০মে তিনি শপথ নেবেন। বারানসী ঘুরে আসার পরে তিনি নিজের রাজ্য গুজরাতে যাবেন। এবং সেখানে ভোটারদের ধন্যবাদ জানাবেন। আর একবার গুজরাতের সবকটি আসনে বিজেপি জয়ী হয়েছে। সেখানে গিয়ে নিজের মা হীরাবেনের সঙ্গে দেখা করে শপথগ্রহণের আগে আশীর্বাদ নেবেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+