বুদ্ধ পূর্ণিমায় করোনা যোদ্ধাদের কুর্নিশ! সারা বিশ্বে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত, বললেন মোদী
বুদ্ধ পূর্ণিমায় করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন সকালে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভগবান বুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করেন।
বুদ্ধ পূর্ণিমায় করোনা যোদ্ধাদের কুর্নিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন সকালে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভগবান বুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলার ডাক দেন তিনি। বিশ্ব জুড়ে সংকটে পড়া ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা যোদ্ধাদের কুর্নিশ
প্রধানমন্ত্রী বলেন, আমাদের চারপাশে এমন মানুষেরা রয়েছেন, যাঁরা রোগীদের চিকিৎসা করছেন, তাঁদের শ্রদ্ধা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যাঁরা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন কিংবা রাস্তা পরিষ্কার করছেন, তাঁদেরকেউ শ্রদ্ধা করা উচিত। ভগবান বুদ্ধ আমাদের এই শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

বুদ্ধের দেখানো পথে চলা উচিত
প্রধানমন্ত্রী বলেন, বুদ্ধ হলেন সাধনা ও আত্ম উপলব্ধির প্রতীক। বুদ্ধের দেখানো পথে আমাদের প্রত্যেকের চলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব স্বাস্থ্যকরক্মীদের জন্য প্রার্থনা করুন, তাঁরা যেন সুস্থ থাকেন।

সাহায্যের হাত বাড়িয়েছে ভারত
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সংকট মুহুর্তে বিশ্বের বহু দেশ ভারতের সাহায্য চেয়েছে। ভারত তাঁদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications