PM Modi On Nitish Kumar: চরম অশ্লীল, চুপ 'INDIA' জোট! নীতীশকে তীব্র আক্রমণ মোদীর
PM Modi On Nitish Kumar: জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে সমালোচনার ঝড়। আর এর মধ্যেই এই ইস্যুতে বিহারের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এই বিষয়ে 'INDIA' জোটকেও তীব্র আক্রমণ শানান তিনি। যদিও বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন।
সামনেই মধ্যপ্রদেশ নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে জাতীয় রাজনীতি। আর এর মধ্যেই আজ বুধবার সে রাজ্যে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যের (PM Modi On Nitish Kumar) তীব্র সমালোচনা করেন।

বলেন, বিধানসভার মধ্যে 'INDIA' জোটের এক নেতা (পড়ুন -নীতীশ কুমার) মা বোনদের নিয়ে যে বক্তব্য রেখেছেন তা লজ্জাজনক। এমনকি চরম অশ্লীল বলেও ব্যাখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, মা-বোনেদের নিয়ে যে মন্তব্য উনি করেছেন তা নিয়ে বিরোধী জোটের কেউ একটা মন্তব্যও করেননি বলেও এদিন মন্তব্য প্রধানমন্ত্রীর (PM Modi On Nitish Kumar) ।
আর তারাই মানুষের কি উপকার করবেন তা দেখা যাচ্ছে বলেও কটাক্ষ (PM Modi On Nitish Kumar) । মধ্যপ্রদেশের সভা থেকে একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বলেন, এরা অনেক নীচে নেমে গিয়েছে। বিশ্বের সামনে গোটা দেশকে ছোট করছে। কংগ্রেস দূর পর্যন্ত ভাবে না বলেও তোপ প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, বুধবার নীতীশ কুমার বলেন, মহিলাদের মধ্যে শিক্ষার হার আরও বাড়াতে হবে। এমনকি মহিলাদের সেক্স-এডুকেশনের উপর জোর দিতে হবে। আর তা বলতে গিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী। বলেন, সেক্স এডুকেশন জানা একজন মহিলাই যোনির বাইরে একজন পুরুষকে যোনীর বাইরে বীর্যপাতে বাধ্য করতে পারেন।
আর এহেন মন্তব্যের (Population Control Remark) পরেই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। এবার এই ইস্যুতে সুর চড়ালেন মোদীও (PM Modi On Nitish Kumar) । যা নিয়ে আরও অস্বস্তি বাড়ল 'INDIA' জোটের।












Click it and Unblock the Notifications