Unified Pension Scheme: সরকারি কর্মীদের বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর! বললেন...

Unified Pension Scheme: পেনশন স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের! উৎসবের আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। 'ইউনিফাইয়েড পেনশন স্কিমে' অনুমোদন দিল মোদীর মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরেই পেনশন স্কিমের সংস্কারের দাবি উঠছিল।

বিশেষ করে 'ন্যাশনাল পেনশন স্কিম' (NPS) নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। কারণ এই স্কিমে পেনশন পাওয়া অনিশ্চিত ছিল। নিশ্চিত পেনশনের দাবি জানাচ্ছিলেন কর্মচারীরা। অবশেষে 'ইউনিফাইয়েড পেনশন স্কিমে' (Unified Pension Scheme) এ শিলমোহর দিল নরেন্দ্র মোদী সরকার।

Unified Pension Scheme

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই সরকারি কর্মচারীরা পেনশন স্কিমে বদলের দাবি জানাচ্ছিলেন। সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। সমস্ত দেশের পেনশন স্কিমগুলিকে খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই 'ইউনিফাইয়েড পেনশন স্কিমে' (Unified Pension Scheme) ছাড়পত্র দেওয়া হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যা খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১ লা এপ্রিল থেকে নয়া এই প্রকল্প লাগু হবে বলে জানা যাচ্ছে।

'ইউনিফাইয়েড পেনশন স্কিমে' (Unified Pension Scheme) অনুমোদনের পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে সরকারি কর্মচারীদের নিয়ে গর্ব প্রকাশ করার পাশাপাশি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স -এ ( আগে- টুইটার) লিখছেন, সরকারি কর্মচারীদের কঠোর পরিশ্রমের জন্য আমরা গর্বিত। দেশের অগ্রগতি এবং উন্নতির জন্য এই কর্মীদের অবদান অস্বীকার করা যায় না।

শুধু তাই নয়, ইউনিফাইয়েড পেনশন স্কিম এই সকল কর্মচারীদের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে টুইটে উল্লেখ প্রধানমন্ত্রীর। এমনকি গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ কল্যাণ এবং নিরাপদ ভবিষ্যতের প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও বার্তা নরেন্দ্র মোদীর। যা খুবই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+