মধ্যবিত্তদের উন্নয়নেই দেশের উন্নয়ন, গুজরাতের সভা থেকে কোন লক্ষ্যে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
মধ্যবিত্তদের উন্নয়নেই দেশের উন্নয়ন,গুজরাতের সভা থেকে কোন লক্ষ্যে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
গুজরাতের রাজকোটে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশই মোদী সরকারের লক্ষ্য। ৮ বছপ পূর্তির বিশেষ সভায় রাজকোটের সভা থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে এবারের সভায় বারবারই মধ্যবিত্ত মানুষের উন্নয়নের কথা তুেল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী বারবার বলেছেন মধ্যবিত্ত শ্রেণির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।

গুজরাতে মোদীর সভা
কেন্দ্রে ৮ বছর পূরণ করল মোদী সরকার। কাজেই তার উজ্জাপন গুজরাতে হবে না সেটা কি করে হতে পারে। এই গুজরাত থেকেই উত্থন প্রধানমন্ত্রী মোদীর। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সেখান থেকে দিল্লির মসনদে। মোদী এই রাজ্য থেকে কেন্দ্রের সফর সহজ ছিল না। তাই ৮ বছর পূর্তির উৎসবের অন্যতম অংশীদার গুজরাত। সেই উপলক্ষ্যেই গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি সভা করেছেন রাজকোটে। মোদীতে ৮ বছর পূর্তি অনুষ্ঠান বড় করে করার নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে সেটি হল সামনের বছর গুজরাতের বিধানসভা ভোট।

সবকা সাথ সবকা বিকাশই লক্ষ্য
২০১৪ সালে মোদী সরকার প্রথম ক্ষমতায় আসার পরেই দাবি করেছিল সবকা সাথ সবকা বিকাশই হবে তঁাদের এক মাত্র লক্ষ্য। গত ৮ বছর ধরে কেন্দ্রে সরকার সেই লক্ষ্যেই কাজ করেছে বলে রাজকোটের সভা থেকে দবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনই দেশে গরিবের সরকার চলছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কেন্দ্রে সরকর সাধরণ মানুষের সেবায় কাজ করে চলেছে। মাতৃভূমির সেবায় কোনও ফাঁক রাখা হয়নি। মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারত গড়ে উঠেছে। সাধারণ মানুষের প্রয়োজনই অগ্রাধিকার পেয়েছে। ঘরে ঘরে রান্নার গ্যাস, পানীয় জল পৌঁছেছে। যা এতদিন ভারতের মানুষ ভাবতে পারতেন না। আর মানুষে উন্নয়নের স্বার্থে ভাই-ভতিজা বাদের অবসান ঘটেছে। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেেছন তাঁরা।

মধ্যবিত্তের উন্নয়নেই দেশের উন্নয়ন
এতদিন মোদী সরকারের মুখে শোনা যেত আম আদমি বা গরিব মানুষের উন্নয়নের কথা। গুজরাতের সভায় মোদীর মুখে শোনা গেল মধ্যবিত্ত শ্রেণির উন্নয়নের কথা। মধ্যবিত্ত মানুষের উন্নয়নের স্বার্থেই মোদী সরকার কাজ করছে বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি মধ্যবিত্ত শ্রেণির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পতিদার নেতা হার্দিক প্যাটেল কংগ্রেস ছেড়েছেন। প্যাটেলেদের বড় অংশের ভোট রয়েছে তাঁর সঙ্গে কাদেই সেই ভোট পেতে হলে হার্দিককে দলে টানতে হবে বিজেপিকে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাটেলরা গুজরাতের মধ্যবিত্ত শ্রেণি হিসেবেই বিবেচিত হয়। সেকারণেই রাজকোটের সভায় বারবার মধ্যবিত্তের উন্নয়নের কথা বলেছেন মোদী।

গুজরাতে বিধানসভা ভোট
আগামী বছরেই গুজরাতে বিধানসভা ভোট। সেকারণেই ঘনঘন গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী মোদী। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর গুজরাতের আহমেদাবাদে বিজয় মিছিল করেছিলেন তিনি। সেই সরকমই আবার কেন্দ্রে সরকারের ৮ বছর পূর্তিতেও গুজরাতে উৎসব করছে বিজেপি। তার একমাত্র কারণ বিধানসভা ভোটষ ২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরােতর বিধানসভা ভোট হাইভোল্টেজ হতে চলেেছ।












Click it and Unblock the Notifications