INDIA নাম নিয়ে UPA-এর অপকর্ম ঢাকার চেষ্টা! রাজস্থান কংগ্রেসের 'লাল ডায়েরি' নিয়ে প্রশ্ন মোদীর

রাজস্থানের (Rajasthan) রাজনৈতিক মহলে লাল ডায়েরি নিয়ে সাসপেন্স। তারই মধ্যে এদিন সিকারে (Sikar) করা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, ডায়েরির গোপনীয়তা আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসকে(Congress) ধ্বংস করবে।

সিকারের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাহুল গান্ধীর মহব্বত কি দুকান স্লোগানকে উপহার করেন। বলেন লুট কি দুকান, ঝুট কি দুকান (লুট ও মিথ্যার দোকান)। এরই সর্বশেষ পণ্যটি হল লাল ডায়েরি। তিনি বলেন, বলা হচ্ছে এতে কংগ্রেসের দুর্নীতির কথা রয়েছে। এই লাল ডায়েরি ভোটে কংগ্রেসকে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

Narendra Modi

কংগ্রেসের (Congress) নেতারা এই লাল ডায়েরির নাম শুনলেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন, কটাক্ষে বলেন প্রধানমন্ত্রী। তিনি বিরোধী জোটের নতুন নাম ইন্ডিয়ার ওপর পূর্ব ভারত আক্রমণের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, এরা সেই মুখ যারা ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে কিছুই করেনি। এরা সেই মুখ যারা সেনার অধিকার কেড়ে নিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেন. ইউপিএ নতুন নাম ইন্ডিয়ার মাধ্যমে তার অপকর্মগুলিকে গোপন করার চেষ্টা করছে। তিনি বিরোধীদের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি বিরোধীরা বিদেশে গিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় এবং দেশের সাফল্য নিয়ে প্রশ্ন তোলে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো, তেমনই আজকের মন্তব্য হল দুর্নীতি ভারত ছাড়ো। পরিবারবাদ ভারত ছাড়ো, তুষ্টি ভার ছাড়ো।

Narendra Modi

সোমবার রাজ্য বিধানসভা থেকে বরখান্ত করা হয় রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র গুধাকে। একটি লাল ডায়েরি নিয়ে ধাক্কাধাক্কিও করতে দেখা যায় তাঁকে। অশোক গেহলট সরকারের আর্থিক অনিয়মের বিবরণ সেই ডাইয়েরিতে রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। কংগ্রেস বিধায়কের সঙ্গে বিজেপির মদন দিলাওয়ারকেও বিধানসভার এই অধিবেশনের বাকি সময়ের দজন্য বরখাস্ত করেন।

সোমবার তিন তিনবার বিধানসভা মুলতুবি করে দেওয়া হয়। এবং কংগ্রেস বিধায়ক গুধাকে মার্শালরা জোর করে বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা প্রতীকী লাল ডায়েরি তুলে ধরে প্রতিবাদ জানাতে থাকেন। কংগ্রেস বিধায়ক গুধাও হাউসে আনা ডায়েরি তুলে ধরে প্রতিবাদ জানান। পরে অবশ্য তিনি দাবি করেন, লাল ডায়েরি তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+