G-7 এর পরেই পুতিনের সঙ্গে কথা মোদীর! কথা হল বাণিজ্য এবং energy মার্কেট নিয়ে
Modi-Putin Phone Call: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি'র পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এই অবস্থায় গত কয়েকদিন আগেই বিশ্বনেতাদের মঞ্চ জি-
Modi-Putin Phone Call: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি'র পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) । রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এই অবস্থায় গত কয়েকদিন আগেই বিশ্বনেতাদের মঞ্চ জি-৭-এ যোগ দেন প্রধানমন্ত্রী। যেখানে দেখা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেই।

আর এরপরেই এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, মোদী-পুতিন ফোনালাপে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, গত কয়েকমাস আগেই ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট। সেই সফরের সময় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়েও দুই রাষ্ট্রপ্রধান পর্যালোচনা করেছেন বলেই খবর। জানা যাচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে মোদী-পুতিন ফোনালাপে।
খাদ্যপণ্যের বাজার থেকে শুরু করে বিশ্বে energy market নিয়ে দুজনের কথা বলা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে পুতিন এবং প্রধানমন্ত্রী মোদীর ফোনালাপে এদিন ইউক্রন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এবং কূটনীতির পক্ষে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থান ফের একবার তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে দুপক্ষের আলোচনা জারি থাকবে বলেও সহমত হয়েছেন দুদেশের রাষ্ট্রপ্রধান।
Prime Minister Narendra Modi speaks to Russian President Vladimir Putin on telephone
— ANI (@ANI) July 1, 2022
Both the leaders reviewed the implementation of the decisions taken during Putin's visit to India along with discussing bilateral trade & various other global issues
(File Pics) pic.twitter.com/4zUHYJUBQ6
চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার কোথা হল মোদী-পুতিনের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তজাতিকমহল।
বলে রাখা প্রয়োজন, গত বছর ডিসেম্বর মাসে ভারতে আসেন পুতিন। আর সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যে প্রথম '2+2' মন্ত্রী পর্যায়ের আলোচনা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক বাড়াতে হয়েছিল। বলে রাখা প্রয়োজন, এর আগে পুতিন ভারতকে অন্যতম একটি বিশ্বশক্তি দেশ হিসাবেই মন্তব্য করেছিলেন। এমনকি রাশিয়ার অন্যতম মিত্র দেশ বলেও দাবি করেছিলেন।
রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা ভারতকে একজন মহান শক্তি হিসাবে দেখতে চাই। শুধু তাই নয়, উভয় দেশ অর্থাৎ রুশ এবং ভারত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই জি-৭-এ যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হয় তাঁর। আলোচনা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। এই অবস্থায় এদিন ফের একবার মোদী-পুতিনের ফোনালাপ বিশ্বের কাছে অন্যতম বড় বার্তা বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা












Click it and Unblock the Notifications