দোলে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদীর
দোলযাত্রার আনন্দে মেতে উঠেছে সারা দেশ। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
দোলযাত্রার আনন্দে মেতে উঠেছে সারা দেশ। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। হোলি একদিক থেকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা বয়ে আনে। সার্বভৌমত্বের কথা বলে। সেই বার্তাই প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি কোবিন্দ নিজের শুভেচ্ছা বার্তায় প্রকাশ করেছেন।
|
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মোদী লিখেছেন, সমস্ত ভারতবাসীকে এই শুভ মুহূর্তে আমি শুভেচ্ছা জানাই। এই খুশির উৎসব, রঙের উৎসবের মধ্যে দিয়ে আমাদের একতা ফুটে ওঠে।
|
রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও হোলির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। লিখেছেন, দেশের সহ নাগরিকদের হোলির শুভেচ্ছা। এটা রঙের উৎসব। হোলি বসন্তের উৎসব, একইসঙ্গে সামাজিক ঐক্যেরও উৎসব। সকলের জীবনে শান্তি, আনন্দ আসুক ও উন্নতি হোক।

মাতোয়ারা সারা দেশ
প্রসঙ্গত, সারা দেশ আজ দোলের আনন্দে মেতে উঠবে। সারা দেশে বিশেষ করে উত্তর ভারতে এই উৎসব পালিত হয়। হিন্দুরা এতে বেশি অংশগ্রহণ করলেও অন্য সমস্ত জাতি একই রকমভাবে হোলির আনন্দে মেতে ওঠে।












Click it and Unblock the Notifications