'মহাজোটে পা বাড়াবেন না', বিদায়ী ভাষণে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদী
এদিন ১৬তম লোকসভায় শেষবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ১৬তম লোকসভায় শেষবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভাষণ ছিল মূলত ধন্যবাদ জ্ঞাপনের। সংসদের নেতা হিসাবে এদিন সকলকে ধন্যবাদ জানান তিনি। পাঁচ বছরে এই সংসদের অংশ হয়ে কাজ করে অনেক কিছু তিনি শিখেছেন, এমন কথাও জানিয়েছেন তিনি।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার জিতে ক্ষমতায় আসে। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি আসন পেয়েই বিজেপি সরকার গড়ে। সবমিলিয়ে এনডিএ পূর্ণ বহুমত পায়।
এই প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রয়োজনীয়তা কথা বুঝিয়ে দেন। তিনি বলেন, তিন দশক পরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকার তৈরি হয়েছে। এবং স্বাধীনতার পর প্রথমবার কংগ্রেস গোত্রের বাইরে গিয়ে সরকার তৈরি হয়েছে। কংগ্রেস গোত্রের বাইরে জোট সরকার অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল। তবে ২০১৪ সালে এই সরকার পূর্ণ বহুমত নিয়ে সরকারে আসে।
PM Narendra Modi in Lok Sabha: 3 dashak ke baad ek purn bahumat wali sarkaar bani aur azaadi ke baad pehli baar Congress gotra ki nahi hai aisi sarkaar bani hai. Congress gotra nahi aisi milijuli pehli sarkaar Atal ji ki thi aur aisi purn bahumat wali sarkaar 2014 mein bani pic.twitter.com/Nh0Ss62fZY
— ANI (@ANI) February 13, 2019
প্রসঙ্গত, এর আগে এই সংসদে দাঁড়িয়েই বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোঁজামিলের জোট বলে তোপ দাগেন তিনি। এদিন ফের নিজের ভাষণে জোটের পক্ষে না বলে একটি দলকে জিতিয়ে সরকারে আনার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী মোদী। অর্থাৎ বলতে গেলে জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications