ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হতেই সার্টিফিকেট থেকেও উধাও মোদীর ছবি, ভোটের মধ্যেই শুরু বিতর্ক
দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই একটা বিষয় লক্ষ্যনীয় হয়ে উঠে। টিকাকরণের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্ত লোকসভা ভোটের মধ্যেই কোভিড সার্টিফিকেট থেকে উধাও মোদীর ছবি।
অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ফর্মুলায় তৈরি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা আছে। থ্রম্বোসিস-থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (টিটিএস) থেকে হৃদরোগের ঝুঁকি, কোভিশিল্ডে এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আদালতে এমনটাই স্বীকার করে নিতে বাধ্য হয়েছে ওষুধপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে কোভিড ১৯ ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার) উঠে এসেছে যে ভারতে জারি করা কোভিড -১৯ টিকা শংসাপত্রে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নেই। "কোভিড ভ্যাকসিন শংসাপত্রে মোদীজি আর দৃশ্যমান নয়। শুধু চেক করার জন্য ডাউনলোড করা হয়েছে - হ্যাঁ, তার ছবি চলে গেছে," সমাজ মাধ্যমে নতুন সার্টিফিকেটের ছবি পোস্ট করে এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা।
অ্যাস্ট্রাজেনেকা তরফে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি মেনে নেওয়ার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। করোনা টিকার কৃতিত্ব দাবি করতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছপা না হলেও, এখন কেন নিশ্চুপ, প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভারতে শ্রীরাম সংস্থার থেকে ৫০ কোটির নির্বাচনী বন্ড কি এই কারণেই নিয়েছিল? এমনও প্রশ্ন উঠেছে। রাজনীতি নয়, মানুষের জীবনের প্রশ্ন জড়িয়ে এর সঙ্গে।নির্লজ্জ ভাবে টিকার কৃতিত্ব দাবি করা প্রধানমন্ত্রীকে জবাব দিতেই হবে। কারণ ভারতের অর্ধেক জনসংখ্যাই এই সংস্থার ভ্যাকসিন নিয়েছে।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী বিধি মেনেই সার্টিফিকেট থেকে মোদীর ছবি সরিয়ে নেরওয়া হয়েছে। কারণ এই সময় ছবি থাকলে তা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল হত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications