কাদের খানের প্রয়াণে মর্মস্পর্শী পোস্ট নরেন্দ্র মোদীর , শোকবার্তা রাষ্ট্রপতিরও

বছরের প্রথম দিনের সকালেই মৃত্যু সংবাদ! ২০১৯ সালের পয়লা জানুয়ারি প্রয়াত হন অভিনেতা কাদের খান। আর অভিনেতার প্রয়াণে এদিন শোকস্তব্ধ গোটা বলিউড।

বছরের প্রথম দিনের সকালেই মৃত্যু সংবাদ! ২০১৯ সালের পয়লা জানুয়ারি প্রয়াত হন অভিনেতা কাদের খান। আর অভিনেতার প্রয়াণে এদিন শোকস্তব্ধ গোটা বলিউড। শুধু বলিউড নয় ,দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই এই বর্ষীয়াণ অভিনেতার প্রয়াণে রীতিমত শোকহত।

কাদের খানের প্রয়াণে আবেগঘন পোস্ট নরেন্দ্র মোদীর

এদিন, প্রধানমন্ত্রী মোদী কাদের খানের প্রয়াণে শোক প্রকাশ করেন। বর্ষীয়ান অভিনেতার জীবনাবসানে শোকাহত মোদী এক মন ছুঁয়ে যাওয়া শোকবার্তা প্রকাশ করেন টুইটারে। শুধু অভিনেতা নয়, চিত্রনাট্যকার থেকে সংলাপ লেখক কাদের খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন এক টুইট করেন মোদী।

শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন এক টুইট বার্তায় শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, অল ইন্ডিয়া রেডিওর এক ভুয়ো বার্তার জেরে এর আগে ৩০ ডিসেম্বর কাদের খানের মৃত্যুর খবর ছড়ায়। যা ঘিরে রীতিমত বিভ্রান্তি তৈরি হয়। সেই সময়ে কানাডায় চিকিৎসারত ছিলেন কাদের খান। পরিস্থিতি জটিলতার দিকে এগোতে থাকায় , কাদের খানের ছেলে সরফরাজ এরপরই জানান তাঁর বাবা কাদের চিকিৎসাধীন কিন্তু তাঁর জীবনাবসান হয়নি। এরপর ১ লা জানুয়ারি সকালে আসে দুঃসংবাদটি। এদিন প্রয়াত হন কাদের খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+