দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন নরেন্দ্র মোদী

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি যাবেন মলদ্বীপ।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি যাবেন মলদ্বীপ। শনিবার দু'‌দিনের সফরে মলদ্বীপ যাওয়ার কথা তাঁর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মলদ্বীপ থেকে ফিরে এসে ৯ জুন আবার শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জয়শঙ্কর।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে মোদী, যাবেন কোন কোন দেশে

মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম মহম্মদ সোলিহর আমন্ত্রণ রক্ষা করতেই মোদী ৮ এবং ৯ জুন সেখানে যাচ্ছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন জানতে পেরে ইব্রাহিমই প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন ইব্রাহিম। গত বছর ইব্রাহিমের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মোদী। মলদ্বীপের সঙ্গে ভারতের সুসম্পর্ক মজুবত করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। মলদ্বীপের সফরসূচি শেষে ৯ জুন আবার শ্রীলঙ্কা পাড়ি দেবেন প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের সুসম্পর্ক আরও মজবুত করাই দ্বিতীয় সফরের উদ্দেশ্য। এক মাস আগেই শ্রীলঙ্কায় ভয়ঙ্কর নাশকতা ঘটিয়েছে আইএস জঙ্গিরা। সেই হামলার নিন্দা করেছে ভারতও। শ্রীলঙ্কায় নাশকতা চালানোর জন্য ভারতের ভূমি ব্যবহার করা হয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তারপর থেকে জলসীমান্ত নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে দুই দেশ। মোদীর শ্রীলঙ্কা সফরে জঙ্গি দমন নীতি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+