অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, কীসের প্রতিবাদ! জানুন

এবার অনশনে বসতে চলেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১২ এপ্রিল বৃহস্পতিবার এক দিন ব্যাপী তিনি অনশনে বসতে চলেছেন।

এবার অনশনে বসতে চলেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১২ এপ্রিল বৃহস্পতিবার এক দিন ব্যাপী তিনি অনশনে বসতে চলেছেন। কিন্তু খোদ দেশের প্রধানমন্ত্রীর এই অনশন কীসের প্রতিবাদে? জনা যাচ্ছে , দিনের পর দিন সংসদে বিরোধীদের হড়তালের জন্য নষ্ট হচ্ছে সংসদীয়-দিন, আর তার প্রতিবাদেই অনশনে বসছেন প্রধানমন্ত্রী।

অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী, কীসের প্রতিবাদ! জানুন

১২ তারিখ দেশের সমস্ত বিজেপি কর্মীরা সামিল হতে তলছেন এই অনশন আন্দোলনে। এদিকে, সেদিন কর্ণাটকে বিশেষ কর্মসূচিতে থাকার কথা বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের। সেজন্য তিনি সেদিন হুবলিতে অনশন মঞ্চে যোগ দেবেন। অন্যদিকে, দিল্লিতে মোদী অনশনে থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত কাজ তিনি করবেন বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, কিছুদিন আগেই দেশব্যাপী অনশনে বসেছিল কংগ্রেস। তাদের ক্ষোভ ছিল বিজেপি সরকারের ব্যর্থতাকে ঘিরে। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপারগ বিজেপি। এমনই দাবি তুলে অনশনে সামিল হন রাহুল গান্ধী থেকে দেশের সমস্ত কংগ্রেস নেতারা। দিল্লির রাজঘাটে তাবড় কংগ্রেস নেতারে জামায়েত করেন। অনেকেই মনে করছেন কংগ্রেসের সেই অনশনের পাল্টা হিসাবে নয়া অনশনে সামিল হচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+