Narendra Modi: ভোটের আগে খেলায় মজে মোদী, প্রধানমন্ত্রী শুনলেন দেশের সেরা গেমারদের ‘মন কি বাত’
বর্তমানে মাঠে-ময়দানে খেলার মতোই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে ই-স্পোর্টস। বিদেশের মতো ভারতেও অনরলাইন গেমের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে গেমিংয়ের প্রতি যুব প্রজন্মের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। এমনকি এই নিয়ে অনেকেই আসক্তও হয়ে পড়ছে। লোকসভা ভোটের আগে যখন সব রাজনৈতিক নেতারা ভোটের প্রচারে ব্যস্ত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে।
দেশের সেরা প্রতিভাবান গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'গেম অন' শীর্ষক ওই খোলামেলা আলোচনায় উঠে এল গেমিং দুনিয়ার বিভিন্ন নতুন নতুন তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়শই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন। আর সেটারই একটা পার্ট হল গেমিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিনি গেমিং ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করবেন যাতে ক্রিয়েটরদের আরও উন্নতি সম্ভব হয়।

অনিমেষ আগরওয়াল প্রধানমন্ত্রীকে বলেন, তিনি উচ্চশিক্ষার পড়াশোনা চলাকালীনই বাবা-মাকে জানিয়েছিলেন, গেমিংয়ে কেরিয়ার বানানোর জন্য তিনি এক বছরের বিরতি নিতে চান। তখন প্রধানমন্ত্রী জানতে চান, সেই সময় বাড়ির সকলের কী প্রতিক্রিয়া ছিল। অনিমেষ জানান, তাঁর অ্যাকাডেমিক রেকর্ড যেহেতু ভাল ছিল, তাই তিনি নিশ্চিত ছিলেন যদি গেমিংয়ে কেরিয়ার তৈরি না করতে পারেন, তাহলে আবার পড়াশোনায় ফিরে আসতে পারবেন। এই বিষয়ে বাড়ির সমর্থনও পান সংশিষ্ট গেমারটি।
Had a wonderful interaction with youngsters from the gaming community... You would love to watch this! https://t.co/TdfdRWNG8q
— Narendra Modi (@narendramodi) April 13, 2024
ভারতের প্রথম সারির মহিলা গেমারদের মধ্যে রয়েছেন পায়েল ধারে। তিনিও মোদীর সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছিলেন। পায়েল বলেন, 'আমি ছোট্ট গ্রাম থেকে থেকে উঠে এসেছি, দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমার কাছে কোনও মোবাইল ছিল না। অন্যের থেকে গেমিং নিয়ে তথ্য সংগ্রহ করতাম। প্রথমে ক্যাফেতে গিয়ে গেম খেলা শুরু করি। তার থেকেই খেলার সঙ্গে যুক্ত হই।'
মোদী বলেন, আজ, অগণিত শিশু এই পেশা বেছে নিয়েছে। আপনি তাদের থামাতে পারবেন না, তবে আপনি সবসময় তাদের আরও ভাল দিকনির্দেশনা দিতে পারেন এবং তাদের একটি ভাল পথে পরিচালিত করতে পারেন,"












Click it and Unblock the Notifications