সাক্ষাৎপ্রার্থী নরেন্দ্র মোদী! দীপাবলির সন্ধেয় কোবিন্দ, বেঙ্কাইয়া আর প্রণবের সঙ্গে চলল আড্ডা

দিনের বেলায় মোদীর ছবি দেখা গিয়েছিল নিয়ন্ত্রণ রেখায় জওয়ানদের সঙ্গে। জওয়ানদের দীপাবলির মিষ্টি খাইয়ে দিতেও দেখা গিয়েছে। দিল্লিতে ফিরেই মোদী দীপাবলি শুভেচ্ছা জানাতে চলে যান রাষ্ট্রপতি,উপরাষ্ট্রপতির কাছে

দিনের বেলায় মোদীর ছবি দেখা গিয়েছিল নিয়ন্ত্রণ রেখায় জওয়ানদের সঙ্গে। জওয়ানদের দীপাবলির মিষ্টি খাইয়ে দিতেও দেখা গিয়েছে। বিকেলেও দেখা গিয়েছে একই ছবি। কিন্তু সন্ধের পর অন্য চিত্র। দিল্লিতে ফিরেই মোদী দীপাবলি শুভেচ্ছা জানাতে চলে যান রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতির কাছে।

রাষ্ট্রপতিকে দীপাবলির শুভেচ্ছা

ছবিতে দেখা যাচ্ছে পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ উপরাষ্ট্রপতির সঙ্গেও

প্রধানমন্ত্রী এরপরেই যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে। তাঁকেও দীপাবলির শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যত আড্ডা চলে বেশ কিছুক্ষণ ধরে। এবারও কালীপুজোয় উপোস করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এইসব কথা হওয়ার পাশাপাশি মোদীও তাঁকে ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতার কথা শোনান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+