সামনেই ভোট, অযোধ্যা নিয়ে তৎপর মোদী, যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

সামনেই ভোট, অযোধ্যা নিয়ে তৎপর মোদী, যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

যোগী আদিত্যনাথের সঙ্গে অযোধ্যা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা রামমন্দিরকে সামনে রেখেই উত্তর প্রদেশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাবে বিজেপি। তার আগে তাই তাই অযোধ্যার মন্দিরের কাজ এবং উন্নয়ন নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী-যোগী বৈঠক

মোদী-যোগী বৈঠক

এই নিয়ে তৃতীয় দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আজকের বৈঠকের বিষয় ছিল অযোধ্যা। অযোধ্যায় উন্নয়নের কাজের গতি প্রকৃতি এবং অগ্রগতি নিয়েই যোগীর কাছে মূলত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে এক মাসে দ্বিতীয় বার যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

 অযোধ্যাই তুরুপের তাস

অযোধ্যাই তুরুপের তাস

সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই আরএসএসের সঙ্গে এক দফায় আলোচনা সেরেছেন মোদী। এবার ধীরে ধীরে রাশ টানতে শুরু করেছে বিজেপি। তবে উত্তর প্রদেশের নির্বাচনে অযোধ্যাই যে হবে বিজেপির তুরুপের তাস তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই প্রধানমন্ত্রী মোদীর অযোধ্যা নিয়ে যোগীর সঙ্গে এই জরুরি বৈঠক।

বৈঠকে আলোচনা কী নিয়ে

বৈঠকে আলোচনা কী নিয়ে

জানা গিয়েছে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অযোধ্যার উন্নয়নের যাবতীয় পরিকল্পনা পেশ করেছেন যোগী আদিত্যনাথ। সড়ক নির্মান থেকে শুরু করে রেলস্টেশনের উন্নয়ন এমনকী অযোধ্যা বিমানবন্দর তৈরির পরিকল্পনাও করেছে যোগী আদিত্যনাথ। সেই বিষয়েই বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন িতনি।

যোগীকে বার্তা মোদীর

যোগীকে বার্তা মোদীর

যোগী আদিত্যনাথকে অযোধ্যার উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন অযোধ্যা হল ভারতের প্রতিিট নাগরিকের শহর। সেকথা মাথায় রেখে তার উন্নয়নের কাজ করতে হবে। পূন্যার্থীদের সঙ্গে পর্যটক এবং বিদেশিপর্যটকদের কথা মাথায় রেখে কাজ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই অযোধ্যা মন্দিরের জমি অধিগ্রহন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+