মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ম্যারাথন বৈঠকে প্রধানমন্ত্রী, বিশেষ আলোচনা করোনা টিকা নিয়ে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ম্যারাথন বৈঠকে প্রধানমন্ত্রী, বিশেষ আলোচনা করোনা টিকা নিয়ে
মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ম্যারাথন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতিভবনের কালচারাল সেন্টারে চলছে ম্যারাথন বৈঠক। সূত্রের খবর এই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা নয়, করোনা টিকাকরণ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিন গোটা দেশে টিকাকরণে মেগা ড্রাইভ করবে কেন্দ্রীয় সরকার। সেই দিনের বিশেষ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী মন্ত্রীদের কাছ থেকে একাধিক পরিকল্পনার কথা জানতে চেয়েছে। একইসঙ্গে কাজের অগ্রগতি নিয়েও জানতে চেয়েছেন বলে খবর।

রাত সাড়ে ৯টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গিেয়ছে। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি করোনা টিকাকরণের বিস্তারিত রিপোর্ট দিয়েছেন বলে জানা গিেয়ছে। গোটা দেশে ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেছে িবজেপি। গতকাল সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সব কর্মসূচির কথা জানিয়েছেন।
করোনা ভাইরাসের থার্ড ওয়েভ শুরু হওয়ার কথা সেপ্টেম্বর মাসের শেষ থেকে। এমনই জানিয়েছেন গবেষকরা। তার আগে করোনা টিকার করণের পরিস্থিতি গোটা দেশে কী তা বিস্তারিত জানতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।যদিও মূল আলোচনা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের মেগা করোনা টিকাকরণ ড্রাইভ বলে মনে করা হচ্ছে। প্রতিবছরই প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বিশেষ কর্মসূচি নিয়ে থাকে বিজেপি। এবারও সেরকণ কর্মসূচি নেওয়া হয়েছে। তবে মূল নজরে রয়েছে মেগা টিকাকরণ কর্মসূিচ। সেই পরিকল্পনায় যাতে কোনও খুঁত না থাকে সেকারণেই এই বিশেষ আলোচনা বলে মনে করা হচ্ছে।
এদিকে সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তারপরেই আবার লোকসভা ভোট। কাজেই করোনা টিকাকরণ নিয়ে বিশেষ তৎপর মোদী সরকার। সেকারণেই উত্তর প্রদেশে দৈনিক সর্বাধিক টিকাকরণ প্রক্রিয়া চলছে। গত মাসে বেশ কয়েকবার উত্তর প্রদেশে দৈনিক করোনা টিকাকরণের মাত্রা ১ কোটিতে পৌঁছে ছিল। ভোটের কথা মাথায় রেখেই থেকে করোনা টিকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications