প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে শক্তিশালী করাই লক্ষ্য, জেনারেল অ্যাটোমিকসের CEO-র সঙ্গে বৈঠক মোদীর
প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে শক্তিশালী করাই লক্ষ্য, জেনারেল অ্যাটোমিকসের CEO-র সঙ্গে বৈঠক মোদীর
আমেরিকা সফরে কেবল দিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্যই যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে বিনিয়োগ টানাও ছিল তাঁর মার্কিন সফরের অন্যতম উদ্দেশ্য। সেকারণেই সফরের দ্বিতীয় দিনেই আমেরিকার তাবর শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে একদিকে যেমন দেশের ডিজিটান ইন্ডিয়া প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অ্যাডোবের সিইও-র সঙ্গে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে জেনারেল অ্যাটোমিকের সিইও-র সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেনা বাহিনীর উন্নয়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। রাফালের মত অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতে এসেছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকা সফরে জেনারেল অ্যাটোমিকসের সিইও-র সঙ্গে বৈঠকেও প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নয়নের বিষয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক ইতিমাচক এবং ফলপ্রসূ হয়েছে সংস্থার সিইও বিবেক লালের সঙ্গে। সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ড্রোন পলিসি নিয়েও জেনারেল অ্যাটমিকসের সিইও বিবেক লালের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতে ড্রোন হাব তৈরির কথা বলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য মন্ত্রিসভার রদবদলে দেশের অসামরিক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দিয়েছেন তিনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দায়িত্ব নেওয়ার পরেই ড্রোন নিয়ে বিশেষ তৎপর হয়েছেন। এবং পৃথক ড্রোন নীতি কার্যকর করার পরিকল্পনায় রয়েছেন তিনি। ইতিমধ্যে তার খসড়াও তৈরি করা হয়ে গিয়েছে।
এদিকে আবার ভারতে কাজের অনেক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমনতিনি নিজেই ভারতে কাজের আগ্রহ দেখিয়েছেন। ৫জি সহ একাধিক ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কোয়ালকমের সিইওর এই বৈঠক ভারতে ডিজিটাল বিপ্লব ঘটাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার উপর জোর দিয়েছে। কোয়ালকমের সিইও-র এই বার্তায় ভারতে বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে।
মোদী অনুরাগী অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ করোনা নিয়ন্ত্রণের ভারতের ভূমিকা প্রশংসা করেছেন। টিকা করণে ভারতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। ৭৫ তম স্বাধীনতার বর্ষে ভারতের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ভারতের সব শিশুর হাতে ভিডিয়ো ও আ্যানিমেশন পৌঁছে িদতে চান তিনি।












Click it and Unblock the Notifications