বিল গেটসের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, কী নিয়ে হল আলোচনা
মাইক্রো সফটের ফাউন্ডার বিল গেটসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল ইন্ডিয়ার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তথ্য প্রযুক্তির দিক দিয়ে ভারত কতটা উন্নত হয়ে উঠেছে তা নিয়ে মাইক্রো সফটের ফাউন্ডার বিল গেটসের সঙ্গে আলোচনা করেন তিনি।
বিল গেটসের সঙ্গে আলোচনায় মূলত ডিজিটাল লেনদেন সহ একাধিক দিক উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বসেছিল বৈঠক। সেই বৈঠকে লাইভ সম্প্রচারও করা হয় একাধিক সংবাদ মাধ্যমে। সেই বৈঠকে ওপেন এআই থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এআই প্রযুক্তি ব্যবহার করে যে ডিপফেক ভিডিও তৈরি হচ্ছে তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই প্রযুক্তির সঠিক ব্যবহার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন ভারতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ভারতীয়রা অতি দ্রুত প্রযুক্তির ব্যবহারের সঙ্গে নিজেদের সরগড় করে তুলছেন এবং গোটা বিশ্বকে নতুন নতুন দিশা দেখাচ্ছেন।
ভারতীয়দের প্রযুক্তির প্রতি এতো সহজে সরগড় হয়ে ওঠার প্রশংসা করেছেন বিল গেটসও। যেভাবে ডিজিটাল লেনদেনের ব্যবহার ভারতে বাড়ছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন তিনি। গোটা বিশ্বের কাছে এটা একটা শিক্ষনীয় বিষয় বলেও মন্তব্য করেছেন বিল গেটস। মোদী সরকারের প্রশংসা করে বিল গেটস বলেছেন ভারতে এখন ডিজিটাল বিল গেটস রয়েছে।
এমনকী জলবায়ু পরিবর্তন নিয়ে বিল গেটসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে। ২০২৩ সালে জি ২০ সামিটের আয়োজন করেছিল ভারত। সেই জি-২০ বৈঠকে ভারতের নেতৃত্ব এবং দক্ষিণের দেশগুলির সঙ্গে এক জোট হয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। বিল গেটসও ভারতে আয়োজিত জি-২০ সামিটের প্রশংসা করেছেন। ভারত যেভাবে ডিজিটাল উদ্ভাবন নিয়ে কথা বলেছে তা নিয়ে প্রশংসা করেছেন তিনি।
ভারতের ডিজিটাল বিপ্লবের দিকটি যেমন প্রধানমন্ত্রী মোদী তুলে ধরেছেন তেমনই ভারতে মহিলাদের উন্নয়নের দিকটিও তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন তাঁর সরকার ৩ কোটি মহিলাকে লাখপতি করার টার্গেট নিয়েছে। দেশের মহিলাদের উন্নয়নের দিকটিও বিল গেটসের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন নারী শিক্ষা এবং উন্নয়নে বিশেষ জোর দিয়েছে তাঁর সরকার। এখন ভারতের মহিলার বিশ্বের অন্যান্য দেশের মহিলাদের দিক দিয়ে কোনও অংশে কম নন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications