মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ৫০৭০০ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নিশানায় বিরোধীরা
মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরে তিনি পেট্রোকেমিকেল-সহ ৫০,৭০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। প্রসঙ্গ এই বছরের শেষের দিকেই রয়েছেন মধ্যপ্রদেশে বিধানসভার নির্বাচন। সেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের বিনায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং রাজ্যে দশটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিনায় তাঁকে জনগণের তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশের ৫০,৭০০ কোটি টাকার প্রকল্প স্থাপন করা হচ্ছে। এটি রাজ্যের উন্নয়নকে গতি দেবে।

প্রধানমন্ত্রী মোদী শিবরাজ সিং চৌহান ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান, রাজ্যের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি বলেন, এদিন ৫০ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তুলনায় অনেক রাজ্যের বাজের ৫০ হাজার কোটির নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এইসহ প্রকল্প এই এলাকায় শিল্প বিকাশে নতুন শক্তি যোগাবে।
তিনি বলেন, আনুনিক পেট্রোকেমিক্যাল প্রকল্প বিনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে নতুন শিল্প আসবে, এমএসএমই সুযোগ পাবে, যুবকরা চাকরির সুযোগ পাবে। অনুষ্ঠানের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
মোদী বলেন, অমৃতকাল-এর ইউ যুগে প্রত্যেক ভারতবাসী ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প করেছে। লক্ষ্য অর্জন করতে ভারতের আত্মনির্ভর হওয়া অপরিহার্য। তিনি আরও বলেন, যে কোনও দেশ বা রাজ্যের উন্নয়নের জন্য এটি অপরিহার্য যে শাসন ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় ও দুর্নীতি দমন করা যায়। তিনি বলেন, একটি সময় ছিল, যখন মধ্যপ্রদেশকে সব থেকে গরিব রাজ্যগুলির মধ্যে গণনা করা হত।
প্রধানমন্ত্রী মোদী এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন, কংগ্রেস কীভাবে মধ্যপ্রদেশকে রাস্তা, বিদ্যুৎ ও জলের সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। বিজেপি সরকারের অধীনে রাজ্যের প্রতিটি গ্রামে রাস্তা পৌঁছেছে এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছেছে।
প্রধানমন্ত্রী মুখে উঠে আসে সম্প্রতি হয়ে যাওয়া জি ২০ শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজনের বিষয়টি। তিনি বলেন, এই সম্মেলনের সাফল্যের কৃতিত্ব দেশের ১৪০ কোটি মানুষের। এটা আমাদের দেশের সম্মিলিত শক্তির প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
সনাতন ধর্ম নিয়ে সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী ইন্ডিয়া ব্লককে নিশানা করেন। তিনি বলেন, এরা সনাতন সংস্কৃতিকে শেষ করার জন্য একটি গোপন অ্যাজেন্ডা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে সারা দেশের সব সনাতনী এবং দেশকে ভালবাসে এমন মানুষদের সজাগ থাকতে হবে এবং আমাদেরকে এই ধরনের লোকেদের থামাতে হবে।












Click it and Unblock the Notifications