৫০৮ টি রেলস্টেশন পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন! অমৃত ভারত স্টেশনগুলি ভারতীয় ঐতিহ্যের আভাস : মোদী

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অংশ হিসেবে রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৫০৮ টি রেল স্টেশনের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। রেলের আধিকারিকরা বলছেন, পরিকাঠামোগত জায়গায় এটি এখনও পর্যন্ত সব থেকে বড় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

রেলের ওই অনুষ্ঠান ছড়িয়ে রয়েছে ২৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। স্টেশনগুলির পুনর্নির্মাণে ২ বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা খরচ করা হবে। সম্পূর্ণ এই অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। গত বছর কেন্দ্রীয় মন্ত্রিসভা অমৃত ভারত স্টেশন প্রকল্প অনুমোদন করেছিলেন। সেই সময় স্টেশনের সংখ্যা বলা হয়েছিল ১৩০৯টি। ৫০৮ টি স্টেশন ওই ১৩০৯ টি স্টেশনের অংশ।

Narendra Modi

এই ৫০৮ টি স্টেশনের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ ও রাজস্থানের ৫৫ টি করে, বিহারে ৪৯, মাহারাষ্ট্রে ৪৪টি, পশ্চিমবঙ্গে ৩৭ টি, মধ্যপ্রদেশের ৩৪, অসমে ৩২, ওড়িশায়২৫, পঞ্জাবে ২২, গুজরাতে ২১, তেলেঙ্গানায় ২০, ঝাড়খণ্ড-অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুতে ১৮টি, হরিয়ানায় ১৫ টি এবং কর্নাটকে ১৩টি।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী মোদীর বলেন, অমৃত ভারত স্টেশনগুলিতে ভারতীয় ঐতিহ্যের আভাস পাওয়া যাবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, জয়পুর স্টেশনে হাওয়া মহলের আভাস দেবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, অনেক রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। এখন স্টেশনগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন ১৫ অগাস্ট আসছে। তিনি মনে করেন ১৫ অগাস্টেও রেলের উন্নয়ন .নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একটি প্রগতিশীল ভারতের দিতে এগিয়ে যাচ্ছি। ভারতীয় রেলের জন্য এটি একটি দুর্দান্ত মুহুর্ত। অমৃত ভারত রেল প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পে সারা দেশে ১৩০৯ টি স্টেশন অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত হবে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, স্টেশনগুলির পুনঃউন্নয়নের লক্ষ্য হল আধুনিক যাত্রী সুবিধা প্রদানের পাশাপাশি সুপরিকল্পিত যাত্রী চলাচল। আরও বলা হয়েছে যে স্ট্শেন ভবনের নকশায় স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্য তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী রেল স্টেশনগুলিতে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদানের গুরুত্বকে অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি তিনি অত্যাধুনিক গণ পরিবহণের ব্যবস্থার ওপরে জোর দিয়েছেন।

এদিকে ৪ অগাস্ট শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, যাত্রী সুবিধার উন্নতি সরকারের প্রধান ফোকাস। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সবসময় অগ্রগতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+