করোনা ভ্যাকসিনের ১০০ কোটি পার হতেই স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে উচ্ছ্বসিত প্রশংসা মোদীর
করোনার বিরুদ্ধে লড়াইতে কার্যত এদিন বড়সড় মাইলফলক পার করেছে ভারত। এদিন স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে কার্যত উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন দেশ ১০০ কোটি ভ্যাকসিন ডোজ পার করেছে। ফলে তা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেশর প্রধানমন্ত্রী।

এদিন নিজের টুইটে ভারতের স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। সেই টুইটে তিনি লেখেন, ভারত এদিন ইতিহাস লিখেছে। এটি ভারতের বিজ্ঞানের একটি জয়। এটি ১৩০ কোটি ভারতীয়ের সমবেত জয়ের ফসল। একই সঙ্গে এদিন মোদী সকলকে এই ইস্যুতে অভিনন্দন জানান। এই ইস্যুতে তিনি সমস্ত চিকিৎসক ও নার্সদের প্রতি অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, কোভিডের বিরুদ্ধে লড়াইতে ভ্যাকসিন একমাত্র হাতিয়ার। একমাত্র ভ্যাকসিনের হাত ধরেই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করা যাবে বলে আগেই জানিয়েছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। মোদী এদিন বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াইতে একমাত্র সুরক্ষাকবচ হল ভ্যাকসিন। আর তা ১৩০ কোটির দেশ ১০০ কোটি পা করে ফেলেছে। প্রসঙ্গত, দেশে ১৬ জানুয়ারি ২০২১ সাল থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আপাতত সেই সংখ্যা ১০০ কোটি পার করেছে। এই জায়গা থেকে ভারত কার্যত বড়সড় মাইলস্টোনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। যেখানে করোনার দ্বিতীয় স্রোতে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি আক্রান্তের সংখ্যা চলে যায়, সেখানে বর্তমানে দৈনিক আক্রান্ত ১৫ হাজারের কাছাকাছি রয়েছে। কখনও বা তে বেড়ে ২০ হাজারের ঘরে রয়েছে। এদিকে, উৎসবের মরশুমের পর দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
এদিকে এই পরিস্থিতিতে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬.২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। কেরলে আক্রান্তের সংখ্যা ১১,১৫০ টি হয়েছে। এদিকে, মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা একটা সময়ে পর্বল বেড়ে গেলেএ বর্তমানে দৈনিক ১৮২৫ জন। ভারতে এই মুহূর্তে যে পাঁচ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেই রাজ্যগুলিতে কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম। এই পরিস্থিতিতে রীতিমতো শঙ্কিত রয়েছে গোটা দেশ। উল্লেখ্য, দেশে করোার আর ভ্যালুকে নিয়ন্ত্রণে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। এই অবস্থায় করোনার জেরে যাতে ভয়াবহ ভ্যারিয়েন্ট ছড়িয়ে না পড়ে তোর জন্য ভ্যাকসিনের রক্ষাকবচ খুবই প্রয়োজনীয়। এই জায়গা থেকে হু যদিও বলেছে, আপাতত করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রয়োজন নেই, তবুও তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। সেই জায়গা থেকে এদিন ভ্যাকসিনেশনে যে মাইলফলক ভারত পেয়েছে তা অনেকংশেই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications