সাষ্টাঙ্গ প্রণাম করে নয়া সংসদ ভবনে 'Sengol' -এর প্রতিষ্ঠা করলেন মোদী
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। বিশেষ পুজোপাঠের মাধ্যমে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে নির্ধারিত সময়ে নয়া সংসদ ভবনে পৌঁছে যান প্রধানমন্ত্রী।
আর সেখানে তাঁকে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর দুজনেই গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে যান। আর সেখানেই বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। যদিও পুজোতে বসার আগে গান্ধী মুর্তিতে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়েই পুজোতে বসেন।

সেখানে দীর্ঘ পুজো শেষে ঐতিহাসিক 'Sengol' প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন মঠ থেকে অনুষ্ঠানে আসা স্বামীজিরা 'Sengol' তুলে দেন। যদিও তা হাতে নেওয়ার আগে একেবারে মাটিতে শুয়ে পড়ে রাজদণ্ডকে প্রণাম জানান প্রধানমন্ত্রী। এরপর সেটিকে হাতে তুলে নেন তিনি।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এরপর নয়া সংসদ ভবনের দিকে 'Sengol' নিয়ে এগিয়ে যান প্রধানমন্ত্রী মোদী। তাঁর চারপাশে ছিলেন সাধু বেষ্টিত। সংসদ ভবনে সেই সময় বাজছে বন্দেমাতারমের ধুন। একেবারে ঐতিহাসিক মুহূর্ত! সবার আশির্বাদ নিয়েই একেবারে স্পিকারের আসনের পাশেই 'Sengol' প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী। আর সেই সময় উচ্চরিত হচ্ছে বৈদিক মন্ত্র।
#WATCH | PM Modi receives blessings of seers of different Adheenams from Tamil Nadu after the installation of the 'Sengol' in the new Parliament building in Delhi pic.twitter.com/Hex1LaWA8X
— ANI (@ANI) May 28, 2023
স্পিকারের আসনের পাশে 'Sengol' প্রতিষ্ঠ করে ফের একবার সবার আশির্বাদ নিলেন প্রধানমন্ত্রী। শুধু বৈদিক উচ্চারণেই নয়, নয়া সংসদ ভবনে সর্বধর্মের মিল দেখল দেশের বাসী। সমস্ত ধর্মের মানুষের তরফে বিশেষ প্রার্থনার আওজন করা হয়। আর তাতে সামিল হন প্রধানমন্ত্রী।
অন্যদিকে নয়া সংসদ ভবনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঙ্গেও এদিন কথা বলেন তিনি। বিভিন্ন রাজ্য থেকে গত কয়েক বছর ধরে কাজ করেছেন একাধিক শ্রমিক। এদিন তাদের বিশেষ সম্মান প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, শনিবারই 'Sengol' প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ
#WATCH | PM Modi bows as a mark of respect before the 'Sengol' during the ceremony to mark the beginning of the inauguration of the new Parliament building pic.twitter.com/7DDCvx22Km
— ANI (@ANI) May 28, 2023
১৯৪৭ সালে যখন ব্রিটিশরা ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে এই সেঙ্গোল বা রাজদণ্ড হস্তান্তর হয়েছিল প্রতীকী। তৎকালীন থিরুভাভাদুথুরাই মঠ প্রধানের ডেপুটি শ্রী লা শ্রী থামবিরান লর্ড মাউন্টব্যাটেনের কাছে সেঙ্গোল হস্তান্তর করেন।
সোনার রাজদণ্ডের উৎপত্তি হয়েছিল চোল সাম্রাজ্যে। তখন এটি এক রাজা থেকে অন্য রাজার কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ব্যবহৃত হত। এর উপরে নন্দী খোদাই করা ছিল, যা ন্যায়বিচারের প্রতীক বলে মনে করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications