Narendra Modi: ইউটিউব চ্যানেলে ২ কোটি গ্রাহক! বিশ্বনেতাদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Narendra Modi: ডিজিটাল প্ল্যাটফর্মে অসামান্য কৃতিত্বের অধিকারী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা ইতিমধ্যে ২ কোটিতে পৌঁছে গিয়েছে। তিনি বিশ্ব নেতাদের মধ্যে এই ক্ষেত্রে প্রথম। সাধারণভাবে নেতারা নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যতিক্রম নন।
শুধুমাত্র সরকারি নীতি কিংবা উদ্যোগগুলির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব জনপ্রিয় হয়নি, বরং জনসাধারণের সঙ্গে আরও সরাসরি ও ইন্টারাক্টিভ সংযোগ হয়েছে। যা শাসনের স্বচ্ছতা ও অ্যাক্সেসযোগ্যতার অবদান রাখে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে বিভিন্ন নেতাদের ডিজিটাল চ্যানেল রয়েছে। তবে তাঁদের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল উল্লেখযোগ্য নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল ৪৫০ কোটি ভিডিও ভিউ নিয়ে সবার আগে রয়েছে। সেখানে সাবস্ক্রাইবার, ভিডিও ভিউ এবং পোস্ট করা সামগ্রীর মানের দিক থেকেও অন্য রাজনৈতিক নেতাদের থেকে তিনি এগিয়ে রয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র ভিউ ও সাবস্ক্রাইবার উভয় ক্ষেত্রেই তার ভারতীয় ও বিশ্ব উভয়কেই ছাড়িয়ে গিয়েছে। মর্নিং কনসাল্টের মতো বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সমীক্ষা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বেশ কয়েকবছর ধরে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতার জায়গা ধরে রেখেছেন। তাঁর অনুমোদনের রেটিং ৭৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বিশ্বে তাঁর সমকক্ষদেরও ছাড়িয়ে গিয়েছেন মোদী।
দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ারের সংখ্যার সঙ্গে মোদীর পরেই রয়েছেন ব্রাজিলের প্রার্কন প্রেসিডেন্ট বলসানোরা, যার গ্রাহক সংখ্যা ৬৪ লক্ষ। যা নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলের গ্রাহকদের এক তৃতীয়াংশের চেয়ে সামান্য কম।

২০২৩-এর ডিসেম্বরে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলটি ২২.৪ কোটি ভিউ পেয়েছে। যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির ইউটিউব চ্যানেলের চেয়ে ৪৩ গুণ বেশি।
নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ এবং সাবস্ক্রাইবার অন্য ভারতীয় রাজনৈতিক নেতাদের থেকে গত কয়েক বছর ধরে এগিয়ে রয়েছে। ২০২৩ সালে যখন রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেল ২২.৫ লক্ষ সাবস্ক্রাইবার পায়, তখন নরেন্দ্র মোদীর চ্যানেল ছিল সেই সংখ্যার প্রায় তিনগুণ হিসেবে।
শুধুমাত্র ২০২৩-এ নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল রাহুল গান্ধী, আইএনসি, আপের ইউটিউব চ্যানেলের সম্মিলিত ভিউয়ের চেয়ে চারগুণ বেশি ভিউ পেয়েছে। ইউটিউব চ্যানেলটি নাগরিকদের সরকারের পদক্ষেপ এবং নীতি সম্পর্কে অবগত থাকার জন্য একটি প্রত্যক্ষ মাধ্যম হিসেবে কাজ করে। ভিডিও ও লাইভ ইন্টারাকশনের মাধ্যমে প্রধানমন্ত্রী সরকার ও জনগণের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছেন বলেও মনে করেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications