'প্রধানমন্ত্রী মোদী দুর্নীতিগ্রস্ত, পদত্যাগ করুন', রাফালে নিয়ে ফের তুমুল আক্রমণে রাহুল গান্ধী

রাফালে নিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের রাস্তা থেকে যে তিনি সরবেন না, তা বারবার বুঝিয়ে দিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন ফের একবার সাংবাদিক সম্মেলন করে মোদীকে তীব্র আক্রমণ করলেন তিনি। পাশাপাশি ফের একবার দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগলেন।

রাহুলের চৌকিদারী তোপ

রাহুলের চৌকিদারী তোপ

এদিন রাফালে নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, মোদীজি দেশের চৌকিদার হওয়ার দাবি জানিয়ে ক্ষমতায় এসেছিলেন। তবে তিনি অনিল আম্বানির চৌকিদারি করেছেন। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ও ড্যাসল্টের আধিকারিক যা বলেছেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছে, জোর করে অনিল আম্বানিকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে।

'নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত'

'নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত'

রাহুলের কথায়, নরেন্দ্র মোদী দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। জনগণের ৩০ হাজার কোটি টাকা নিয়ে অনিল আম্বানির হাতে তুলে দিয়েছেন। মোদী দুর্নীতিগ্রস্ত। তিনি দুর্নীতি করেছেন। তাতে প্রশ্রয় দিয়েছেন।

অনিলকে সুবিধা

অনিলকে সুবিধা

অনিল আম্বানির সংস্থার উপরে ৪৫ হাজার কোটি টাকার ঋণ ছিল। সেটা লাঘব করতেই জোর করে ড্যাসল্টকে চুক্তি করতে বাধ্য করা হয়েছে। বলা হয়েছে, অনিল আম্বানির সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিসের ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে? কোন সুবিধা মোদী নিয়েছেন যার ক্ষতিপূরণ হিসাবে অনিল আম্বানিকে জনগণের করের টাকায় হওয়া চুক্তিতে ভাগীদার করতে হবে?

মিথ্যা প্রতিশ্রুতি

মিথ্যা প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে সেই একটি প্রতিশ্রুতিও তিনি রাখেননি। বরং যে কথা বলেছিলেন, তা নিয়ে আর কথা বলতে শোনা যায় না মোদীকে। যদি জবাব নাই দিতে পারেন তাহলে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।

যৌথ সংসদীয় কমিটির দাবি

যৌথ সংসদীয় কমিটির দাবি

রাফালে চুক্তি নিয়ে স্বচ্ছতার দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বলেছিলাম যাতে যৌথ সংসদীয় কমিটিতে বিষয়টি পাঠিয়ে তা বিচার করাতে। তবে তিনি কার্যত পালিয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+