Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের জন্ম ১৯৪৭ সালে হয়নি! পঞ্জাব ভোটের আগে 'আন্ডারগ্রাউন্ডে' থাকার গল্প শোনালেন মোদী

সামনেই পাঞ্জাব নির্বাচন। আর এই নির্বাচনের আগে বর্ষীয়ান শিখ নেতাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার দিল্লিতে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আর সেই আলোচনাতেই প্রধানমন্ত্রী বলেন, ভারতের জন্ম ১৯৪৭

সামনেই পাঞ্জাব নির্বাচন। আর এই নির্বাচনের আগে বর্ষীয়ান শিখ নেতাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার দিল্লিতে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আর সেই আলোচনাতেই প্রধানমন্ত্রী বলেন, ভারতের জন্ম ১৯৪৭ সালে হয়নি...!

আন্ডারগ্রাউন্ডে থাকার গল্প শোনালেন মোদী

আগামী রবিবার পঞ্জাবে নির্বাচন রয়েছে। আর এর আগেই প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

আর সেখানেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে, এই দেশ ১৯৪৭ সালে তৈরি হয়েছিল...আমাদের গুরুদেবরা কতদিন ধীরে তপত্যা করেছিলেন। আমি এমারজেন্সির সময়ে কত অত্যাচারই সহ্য করেছি বলেও ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীকে।

তিনি আরও বলছেন, সেই সময়ে এমারজেন্সির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন হত। আর সেই সময়ে আমি আন্ডারগ্রাউন্ড ছিলাম... শুধু তাই নয়, লুকানোর জন্যে শিখ সম্প্রদায়ের জামা কাপড় পড়ে থাকতেন বলেও ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী। এমনকি পাগড়িও পড়ে থাকতেন বলে জানান তিনি।

মোদীর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে ওই বৈঠক থেকে ফের একবার কংগ্রেসকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনায় মোদী বলেন, কংগ্রেস কারতারপুর সাহিব গুরুদার ১৯৪৭ দেশ ভাগের সময়ে ভারতে রাখতে ব্যর্থ হয়। আর এখন পাকিস্তানে চলে গিয়েছে। আর যা কিনা পঞ্জাব থেকে মাত্র ৬ কিলোমিটার দূরেই মাত্র।

শুধু তাই নয়, মাত্র ৬ কিলমিটার দূরে থাকা কারতারপুর ভারতের সঙ্গে মেলানোর সঝোতা করতে কংগ্রেস পারল না বলেও আক্ষেপ এদিন উঠে আসে নরেন্দ্র মোদীর কথায়। তবে আমি কুটনৈতিক স্তরে আলোচনা শুরু করি। তবে পঞ্জাবে থাকাকালীন দূরবীন দিয়ে করতারপ্যর সাহিব আমি রোজ দেখতাম বলে জানান প্রধানমন্ত্রী। আর সেই সময় থেকেই ভাবনা যে কিছু একটা করতেই হবে। আর গুরুর অসীম কৃপা যে আজ আমরা সেই কাজ করতে পেরেছি।

এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে আফগানিস্তানের কথাও। তিনি বলেন, তালিবানদের হাতে চলে যাওয়ার পরেই আফগানিস্তান থেকে সম্মানের সঙ্গে গ্রন্থ সাহেব ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। গুরুর পবিত্র কৃপার কারণেই এই কাজ করা সম্ভব হয়েছে বলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে জানান মোদী।

প্রায় ঘন্টাখানেক প্রধানমন্ত্রী এবং শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে এদিন আলোচনা হয়। উল্লেখ্য, সামনেই পঞ্জাব নির্বাচন। আর এই নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে বিজেপি। তবে পঞ্জাব মানেই কংগ্রেসের শক্ত ঘাঁটি! সেখানে পদ্ম ফোটানোটাই বিজেপির কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ।

পঞ্জাবে বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে উঠছে অরবিন্দ কেজরিওয়াল। একেবারে সেখানে কোমর বেঁধে পড়ে রয়েছেন। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা এই রাজ্যে কে শেষ হাসি হাসে সেদিকেই নজর গোটা দেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+