Vande Bharat Express: তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদীর, বাংলার ভাগ্যে জুটল একটা?
Vande Bharat Express: আরও তিনটি নতুন বন্দে ভারত পেল দেশ। আজ শনিবার ভার্চুয়ালের মাধ্যমে দেশের প্রথম এই সেমি বুলেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া এই তিনটি ট্রেন অর্থাৎ প্রথম বন্দে ভারত চেন্নাই সেন্ট্রাল থেকে নাগেরকোয়েল, দ্বিতীয়টি মাদুরাই থেকে ব্যাঙ্গালোর ক্যান্ট এবং তৃতীয়টি মিরাট সিটি-লখনউ'য়ের মধ্যে চলাচলা করবে।
অর্থাৎ দেশের অন্যতম এই দ্রুতগতির ট্রেনের মাধ্যমে কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে দ্রুত পৌঁছানো সম্ভব হবে। যাত্রীদের আরও সুবিধা (Vande Bharat Express) হবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express: পর্যটন আরও মজবুত হবে
নতুন তিনটি বন্দেভারতের (Vande Bharat Express) উদ্বোধন করে প্রধানমন্ত্রী (Pm Modi) বলেন, যে সমস্ত জায়গার উপর দিয়ে বন্দে ভারত ছুটছে সেই সমস্ত জায়গায় পর্যটনে বিপ্লব ঘটেছে। স্থানীয় ব্যবস্থায় জোয়ার এসেছে। কর্মসংস্থান এবং রোজগারে নয়া দিগন্ত খুলে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, নয়া এই বন্দে ভারত ট্রেনে মানুষের যাত্রা আরও সহজ হবে। বিশেষ করে উত্তরপ্রদেশের মানুষের মিরাট যাওয়া আরও সহজ হবে। শুধু তাই নয়, বন্দে ভারত আধুনিক ভারতীয় রেলের চেহারা বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
Vande Bharat Express: শতাধিকেরও বেশি বন্দে ভারত ছুটছে?
এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও বলেন, প্রত্যেক শহর এবং রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) চাহিদা বাড়ছে। বলে রাখা প্রয়োজন, বাংলা সহ দেশের একাধিক রুটে বন্দে ভারতে ছুটছে। মোট ১০২ টি সেমি বুলেট ছুটছে। তবে আগামীদিনে আরও বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে বলে জানা যাচ্ছে।
#WATCH | Tamil Nadu: Prime Minister Narendra Modi virtually flagged off three Vande Bharat trains on three routes today: Meerut – Lucknow, Madurai – Bengaluru and Chennai – Nagercoil.
— ANI (@ANI) August 31, 2024
Drone visuals from the bridge over Vaigai River in Madurai, as the Madurai – Bengaluru Vande… pic.twitter.com/RzmDJpjPeA
Vande Bharat Express: বাংলার প্রাপ্তি কি?
যার মধ্যে বাংলাও বেশ কয়েকটি ট্রেন পেতে পারে বলে গুঞ্জন। বিওভিন্ন সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, পাটনা থেকে এনজেপি বন্দে ভারত (Vande Bharat Express) সহ বেশ কয়েকটি রুটে হাওড়া থেকে এই ট্রেন চলতে পারে বলে খবর। এমনকি হাওড়া-দিল্লি রুটেও বন্দে ভারত স্লিপার ভার্সন ছুটতে পারে বলেও খবর।
সেই অনুযায়ী পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই রেলের তরফে ঘোষণা হতে পারে। অন্যদিকে বন্দে মেট্রোও (Vande Bharat Express) একটি বাংলা পেতে পারে বলে জোর গুঞ্জন।












Click it and Unblock the Notifications