হায়দরাবাদে মেট্রো উদ্বোধনে মোদী, সঙ্গে কেসি রাও, তৈরি হল নয়া রেকর্ড
হায়দরাবাদে মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
হায়দরাবাদে মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বহু প্রতীক্ষিত এই মেট্রোয় প্রথম ধাপে ৩০ কিলোমিটার রাস্তা যাতায়াত করবে। মোট ২৪টি স্টেশন থাকছে। মিয়াপুরে এদিন মেট্রোর উদ্বোধন করেন মোদী। মিয়াপুর থেকে কুকটপল্লি যাতায়াত করবে মেট্রো।

সেই উপলক্ষ্যে ও একইসঙ্গে গ্লোবাল আন্তঃপ্রেনিয়র সামিটে অংশ নিতে হায়দরাবাদে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। মেট্রোর উদ্বোধনের পর তিনি জিইএস সম্মেলনে অংশ নেবেন। হায়দরাবাদে নেমেই তিনি বলেন, সংসদীয় সমঝোতা ও বন্ধুত্বে কেন্দ্র বিশ্বাসী। কোনও রাজ্যকে বঞ্চিত করার প্রশ্নই ওঠে না। সারা দেশের সার্বিক উন্নয়নই কেন্দ্রের লক্ষ্য।
#WATCH PM Modi, along with Telangana CM KC Rao & Guv ESL Narasimhan, takes a ride in the newly inaugurated #HyderabadMetro pic.twitter.com/xLMtrTkGYO
— ANI (@ANI) November 28, 2017
এদিন উদ্বোধন হওয়ার পরে বুধবার থেকে সাধারণ নাগরিকদের জন্য মেট্রোর চল চলা শুরু হবে। সকাল ৬টা থেকে শুরু করে সারাদিন মেট্রো চলবে। শহরের পরিচিত ল্যান্ডমার্ক যেমন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, সেকেন্দ্রাবাদ রেল স্টেশন, বেগমপেট, আমীরপেটে মেট্রো স্টেশন রয়েছে।
#FLASH PM Narendra Modi inaugurates #HyderabadMetro pic.twitter.com/VDbVSYjmPe
— ANI (@ANI) November 28, 2017
সবমিলিয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই হায়দরাবাদ মেট্রোর ৭২ কিলোমিটার লম্বা রুটের পুরোটাতেই মেট্রো চলতে শুরু করবে। এই প্রকল্প পিপিপি মডেলে বিশ্বের সেরা প্রকল্পের তকমা পেয়েছে।
PM Narendra Modi, Telangana CM KC Rao & Governor ESL Narasimhan. take a ride in the newly inaugurated #HyderabadMetro pic.twitter.com/J7IHq6MVUn
— ANI (@ANI) November 28, 2017












Click it and Unblock the Notifications