জন্মদিনে দেশবাসীকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী মোদীর, উদ্বোধন করলেন বিশ্বের বৃহত্তম কনভেনশন সেন্টারের
সকাল থেকেই জমজমাট জন্মদিন। একের পর এক সর্মসূচিতে মন িদয়েচিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে বড় অনুষ্ঠানটি ছিল দিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন। যশোভূমি নামে এই কনভেনশন সেন্টারটি বিশ্বের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার বলে দাবি করা হচ্ছে।
এই কনভেনশন সেন্টারটি উদ্বোধন করার পর সেটি ঘুরে দেখেন তিনি। সেই সঙ্গে দিল্লি মেট্রো এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এক্সপ্রেস রুটে মেট্রো পরিষেবা উদ্বোধন করার সঙ্গে সঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গে মেট্রোতেও সফর করেন।

মেট্রো এক্সপ্রেস রুটে সাধারণ যাত্রীদের সঙ্গে খোস মেজাজে ঘুরতে দেখা গেল তাঁকে। কথা বললেন যাত্রীদের সঙ্গে। সকলে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেইসঙ্গে যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এক্সপ্রেস মেট্রো রুট চালু হওয়ার জেরে আরেও দ্রুত।
তারপরে তিনি চলে যান অন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধনে। বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক এই সনভেশন সেন্টারে এক সঙ্গে ১১০০০ জনের বসার জায়গা রয়েছে। রয়েছে মিটিং হল, ওপেন এয়ার এগজিবিশন সেন্টার। যশোভূমি এই কনভেনসন সেন্টারটি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়েছে। সেটি তৈরি করতে খরচ হয়েছে ৫৪০০ কোটি টাকা।

৮.৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এটি তৈরি করা হয়েছে। তারে রয়েছে ১৫টির বেশি কনভেনশন সেন্টার। গ্র্যান্ড বলরুম, ১৩টি মিটিং রুম। মূল অডিটোরিয়ামে মোট ৬০০০ জনের বসার ব্যবস্থা রয়েছে।
আজ আবার বিকেলে সর্বদল বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামীকাল থেকে নতুন সংসদ ভবনে বসবে বিশেষ সংসদ অধীবেশন। তার আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন । তাতে আমন্ত্রিত ছিলেন সব দলের সাংসদরা। কিন্তু সেখানে উপস্থিত হননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।












Click it and Unblock the Notifications