নৈশভোজে ইভাঙ্কাকে বিশ্বসেরা এই রাজকীয় 'হল'-এ তাক লাগাতে চলেছেন মোদী, দেখুন ছবি
শক্তিধর মার্কিন মুলুকের রাষ্ট্রনেতার মেয়ের জন্য আগামী মঙ্গলবার আয়োজিত হতে চলেছে রাজকীয় নৈশভোজ। নৈশভোজের হোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদের তাজ ফলুকনামায় বসতে চলেছে এই রাজকীয় আসর।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বলে কথা। শক্তিধর মার্কিন মুলুকের রাষ্ট্রনেতার মেয়ের জন্য তাই আগামী মঙ্গলবার আয়োজিত হতে চলেছে রাজকীয় নৈশভোজ। নৈশভোজের হোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদের তাজ ফলুকনামায় বসতে চলেছে এই রাজকীয় আসর।

তেলাঙ্গানায় গ্লোবাল অন্তপ্রনরশিপ শুরু হচ্ছে আগামী ২৮ লভেম্বর থেকে। একাধিক দেশের মহিলা প্রতিনিধি দল সেখানে অংশ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট কন্য়া ইভাঙ্কা। অনুষ্ঠানের উদ্বোধনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদী। আর ইভাঙ্কার সম্মানে প্রধানমন্ত্রী মোদীর তরফে আয়োজন করা হয়েছে এক বিশেষ নৈশভোজের। যা হায়দরাবাদের তাজ ফলকনুমায় আয়োজিত হতে চলেছে।
A Nizami feast for Ivanka Trump at 101 dining hall. Falaknuma Palace for US President Donald Trump's daughter Ivanka Trump, Prime Minister Narendra Modi, ministers on November 28.
— twoogle (@twoogle4) November 18, 2017
2017 Global Entrepreneurship Summit Ivanka Trump HyderabadThe Nizam's - Hyderabad #KTR#Events pic.twitter.com/BgoO8kcgpV
তাজ ফলকনুমায় যে ডাইনিং হলটি রয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড় ডাইনিং হল বলে খ্যাত। আর এখানের এই রাজকীয় পরিবেশেই আয়োজিত হতে চলেছে ইভাঙ্কার জন্য গ্র্যান্ড ডিনার। আপাতত ইভাঙ্কা সফরের আগে, তেলাঙ্গানা জুড়ে সাফাইয়ের কাজ চলছে। সেখানের রাস্তায় যাতে কোনও ভিক্ষুককে দেখা না যায়, সেবিষয়েও কর্মীদের কাছে 'ওপরতলার' নির্দেশ এসেছে।












Click it and Unblock the Notifications