বিপুল জয়ের পর মোদীর প্রথম সর্বদল বৈঠক! রিবোধীদের কাছে সহযোগিতার আর্জি

বিপুল জয়ের পর প্রথম সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিপুল জয়ের পর প্রথম সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক অধিবেশন শুরুর আগেই সর্বদল বৈঠকের রীতি হয়েছে, যাতে অধিবেশন সঠিক ভাবে পরিচালনা করা যায়। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী সবদলের কাছে সহযোগিতার আবেদন করতে পারেন বলে জানা গিয়েছে। কথোপকথন আর গঠনমূলক বিতর্কেই সরকার জোর দিতে চায় বলে সূত্রের খবর।

বিপুল জয়ের পর মোদীর প্রথম সর্বদল বৈঠক! রিবোধীদের কাছে সহযোগিতার আর্জি

লোকসভায় বিজেপি তথা এনডিএ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও, রাজ্যসভায় সরকার এখনও সংখ্যালঘু। ফলে বেশ কিছু বিল পাশ করাতে প্রধানমন্ত্রী বিরোধীদের কাছে সাহায্যের আবেদন করতে পারেন।
লোকসভায় ৫৪৫ টি আসনের মধ্যে এনডিএ-র আসন সংখ্যা ৩৫৩ আর রাজ্যসভায় ২৪৫ টি আসনের মধ্যে এনডিএ-র আসন সংখ্যা ১০২। তিন তালাক বিল ফের সংসদে আনতে চলেছে সরকার। কিন্তু তা যে রাজ্যসভায় পাশ করাতে সরকারকে যথেষ্টই বেগ পেতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত লোকসভায় তিনতালাক পাশ হয়ে গেলেও, তা রাজ্যসভায় পাশ করানো যায়নি। শুধু বিরোধীরা নয়, সঙ্গী নীতীশ কুমারও এই বিলের বিরোধিতা করেছিল।

অন্যদিকে বিরোধীরা জাতীয় নির্বাচনে হারের শোক এখনও যেন কাটিয়ে উঠতে পারেনি। ২০১৪ সালে কংগ্রেসের আসন সংখ্যা ৪২ থেকে এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ৬২। এবারও কংগ্রেস বিরোধীদলের মর্যাদা পাবে না। অন্যদিকে এখনও তারা সংসদের দুই কক্ষেই নেতার নাম ঘোষণা করতে পারেনি।

কংগ্রেসের একটি মহল রাহুল গান্ধীকে লোকসভায় দলের নেতা করতে চাইলেও, বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি। দলের সভাপতি হিসেবে তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি। সংসদের নিম্নকক্ষে রাহুল গান্ধীর সহযোগীদের অনেককেই এবার দেখা যাবে না। এঁদের মধ্যে মধ্যপ্রদেশ থেকে পরাজিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদে বসেছেন সচিন পাইলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+