লোকসভায় ভাষণে এদিন যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্যের পরতে পরতে একেবারে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কী বললেন তিনি তা জেনে নিন একনজরে।

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এদিন লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্যের পরতে পরতে একেবারে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

'শেষপর্যন্ত ভূমিকম্প এল', সংসদে রাহুল গান্ধীকে তীব্র ব্যঙ্গ নরেন্দ্র মোদীর

লোকসভায় ভাষণের একেবারে শুরু থেকে শেষ কেন্দ্রের সরকারে দীর্ঘদিন রাজত্ব করা কংগ্রেস সরকার ও নাম না করে তার নেতা রাহুল গান্ধী সহ অনেককে এদিন তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। এর পাশাপাশি কেন্দ্র সরকারে আসার পরে তাঁর সরকার কি কি জনমুখী নীতি ও প্রকল্প গ্রহণ করেছে সেগুলিও এদিন জনসমক্ষে আনেন মোদী। একনজরে দেখে নেওয়া যাক লোকসভায় নরেন্দ্র মোদীর ভাষণের নির্যাস।

লোকসভায় ভাষণে এদিন যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর বক্তব্যের নির্যাস একনজরে

  • আমি বিপক্ষ আসনে বসা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন বিতর্কে সংসদের সদস্যকে গুরুত্বপূর্ণ মন্তব্য করে আলোকপাত করেছেন। সেজন্য সকলকে ধন্যবাদ।
  • উত্তরখণ্ডে গতকাল ভূমিকম্প হয়েছে। কেন্দ্র এই ব্যাপারে রাজ্যকে যথাযথ সাহায্য করবে। ইতিমধ্যে সাহায্যকারী দল পৌঁছে গিয়েছে।
  • জনশক্তিতে অন্য ক্ষমতা রয়েছে। তা সকলের থেকে আলাদা। এর কারণেই দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছে।
  • আমরা স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশকে বাঁচাতে প্রাণ দিতে পারিনি। তবে আমরা দেশের জন্য বাঁচছি ও দেশসেবা করছি।
  • আমি অবাক হয়ে গিয়েছি, স্বচ্ছ্বতা অভিযানের মতো বিষয় নিয়ে রাজনীতি হয়েছে। আমরা কি পারিনা সকলে একসঙ্গে মিলে স্বচ্ছ্ব ভারত গড়ে তুলতে?
  • নোট বাতিলের ফলে নগদ ও ব্যাঙ্কে জমা সংক্রান্ত প্রায় সমস্ত তথ্য সরকারের হাতে চলে এসেছে। সমস্ত তথ্য আয়কর কর্তাদের আঙুলের ডগায় এসে গিয়েছে। স্বচ্ছ্ব ভারতের মতোই নোট বাতিলের সিদ্ধান্ত দেশকে স্বচ্ছ্ব করবে।
  • কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করাও হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। এই নিয়ে সুপ্রিম কোর্ট আগেই সতর্ক করেছিল।
  • বেনামি সম্পত্তি আইন ১৯৮৮ সালে তৈরি করার পরও কেন তা নোটিফাই না করে এতদিন চেপে রেখেছিল কংগ্রেস সরকার। কে বা কারা মনে করছিলেন যে আইন চেপে রেখে লাভবান হওয়া যাবে?
  • আপনাদের জন্যই দেশ যে উচ্চতায় পৌঁছতে পারত তা পারেনি। আর নিজেদের দোষ আপনারা কোনওভাবে লুকোতে পারবেন না। কংগ্রেসকে উদ্দেশ্য করে জোর আক্রমণে নরেন্দ্র মোদী।
  • আপনারা এতদিন সরকারে থেকেও ভোটের কথা ভেবে কিছু করেননি। কিন্তু আমরা ভোটের কথা না ভেবে কাজ করি। আর সেজন্যই সরকারে এসে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রথম কাজ হিসাবে কালো টাকা নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছি।
  • নোট বাতিলের মতো ঘটনা ঘটাতে গেলে অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত থাকতে হয়। আর সেইসময়ে ভারতের অর্থব্যবস্থা মজবুত ছিল। সেজন্যই নোট বাতিলের ঘটনা ঘটানো হয়েছে। অর্থব্যবস্থা মজবুত না থাকলে তা করা যেত না।
  • কালো টাকার বিরুদ্ধে আইন আমরাই করেছি। ধরা পড়লে শাস্তিও বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে এদেশের নাগরিকদের জমানো টাকা বেআইনিভাবে জমা থাকলে এদেশে ফেরত আনার আইন করেছি।
  • ১১০০ পুরনো আইন আমরা তুলে দিয়েছি। আমাদের আইনের ফলে অনেকে আয়কর জমা দিয়েছেন। নতুন আইন এনেছি। এবছর সবচেয়ে বেশি আয়কর সরকারের ঘরে জমা পড়েছে। আপনারা আইন বদল নিয়ে কথা বলছেন অথচ আপনাদের সময়ে মনরেগা প্রকল্পে ১০৩৫ বার নিয়ম বদল হয়েছে।
  • কংগ্রেস আমলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অনুযায়ী ৬৯ কিলোমিটার রাস্তা প্রতিদিন তৈরি হতো। এখন তা বেড়ে ১১০ কিলোমিটার রাস্তা প্রতিদিন তৈরি হচ্ছে।
  • নোট বাতিলের ফলে প্রচুর বড় বড় লোকের সমস্যা হচ্ছে। আগামিদিনে আরও হবে। আমার উপরে আঘাত আসতে পারে। তবে তার জন্য আমি তৈরি। আমি দেশের ভালো করার জন্য এসেছি। শেষমুহূর্ত পর্যন্ত করে যাব।
  • আগে প্রতিটি দেশের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠি লিখে ইউরিয়ার জন্য আবেদন জানাতেন। তবে গত দু'বছর ধরে তা আর করতে হচ্ছে না। সব রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের জন্য ইউরিয়া পাচ্ছেন। আর এরজন্য সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন কৃষকরাই।
  • মাননীয় রাষ্ট্রপতি সমস্ত ভোট একসময়ে করার কথা বলেছেন। এই নিয়ে দল নির্বিশেষে রাজনীতি না করে সকলকে একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে আর্থিকভাবে দেশের সুবিধা হবে। এছাড়া সমস্ত রাজ্যে এর পিছনে যে মানবসম্পদের যে সময় নষ্ট হয় তা বাঁচবে।
  • এবারের বাজেটের ফলে ৯৬ শতাংশ জনসংখ্যা উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকার হবে ছোট ব্যবসায়ীদের। ফলে আগামিদিনে কর্মসংস্থান অনেকটা বাড়তে চলেছে।
  • দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমার সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এখন আর কোনও মধ্যসত্ত্বাভোগী দুর্নীতি করতে পারবে না। প্রযুক্তি ও আধার কার্ডের সাহায্য নিয়ে আমরা সারা দেশে ৪ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছি। আর সবমিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+