প্রধানমন্ত্রী মিউজিয়াম থেকে ক্যাশলেস লেনদেন, মন কি বাতে কোন কোন বিষয়ে গুরুত্ব মোদীর

প্রধানমন্ত্রী মিউজিয়াম থেকে ক্যাশলেস লেনদেন, মন কি বাতে কোন কোন বিষয়ে গুরুত্ব মোদীর

কাশ্মীর সফরের মাঝেই মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে আরও বেশি করে ক্যাশলেস লেনদেনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী সংগ্রহশালা নিয়েও দেশবাসীর আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন। তিনি।

মন কি বাতে কোন কোন বিষয়ে গুরুত্ব মোদীর

রবিবার নিয়ম করে মন কি বাত অনুষ্ঠান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেডিও অনুষ্ঠানে দেশবাসীকে প্রতিরবিবারই কোনও না কোনও বিষয়ে বার্তা দিয়ে থাকেন। আজ কাশ্মীর সফরে যাওয়ার আগে দেশবাসীকে প্রধানমন্ত্রী সংগ্রহালয় নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। কয়েকদিনআগেই রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে স্বাধীনতার পর থেকে দেশের প্রত্যেক প্রধানমন্ত্রী কি কি অবদান রেখে গিয়েছেন তার সব তথ্য রয়েছে সেখানে । এই নিয়ে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে আজ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন কি বাতে কোন কোন বিষয়ে গুরুত্ব মোদীর

তিনি বলেছেন দেশের যুব সম্প্রদায়ের মধ্যে এই প্রধানমন্ত্রী সংগ্রহশালা নতুন করে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী সকলের সম্পর্কেই তথ্য রাখা হয়েছে এই সংগ্রহশালায়। প্রধানমন্ত্রী সংগ্রহ শালা ছাড়াও এদিন ক্যাশ েলস লেনদেন নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মার্চ মাস জুড়ে গোটা দেশে ১০ লক্ষ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। দেশবাসীকে আরও বেশি করে ডিজিটাল েলনদেনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন দেশ জুড়ে'আজাদি কি অমৃত মহোৎসব' উদযাপিত হচ্ছে। জল সংরক্ষণের জন্য দেশের প্রতিটি জেলায় ৭৫টি করে 'অমৃত সরোবর' তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন মোদী। মধ্যপ্রদেশের ভিল উপজাতির মানুষ কিভাবে তাদের সনাতনী পদ্ধতিতে জল সংরক্ষণ করে সেই উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন রামায়ণ, হরপ্পা সভ্যতাতেও জল সংরক্ষণ করা হত। কাজেই জল সংরক্ষণ করা অত্যন্ত জরুরী।

এছাড়াও টোকিও প্যারািলম্পিকে ভারতের সাফল্যের কথা বলেছেন তিনি। আমাদের বিশেষভাবে সক্ষম বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন টোকিও প্যারালিম্পিকে। তিনি বলেছেন আমাদের ভাই বোনেরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা কী করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+