কাল জাপান সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

মোদী
নয়াদিল্লি, ২৯ অগস্ট: আগামীকাল জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন সেখানে। তাঁর এই সফর ঘিরে দু'দেশেই কৌতূহল তুঙ্গে উঠেছে।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু'বার জাপান গিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম সফর। প্রতিরক্ষা, বাণিজ্য, সাংস্কৃতিক আদানপ্রদান ইত্যাদি ইস্যু নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র সঙ্গে আলোচনা করবেন তিনি। আগামীকাল সে-দেশে পৌঁছনোর পর কিয়োটো শহরে দু'জনের বৈঠক হবে। পরে রাজধানী টোকিওতে আর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাপান ও ভারত যথাক্রমে এশিয়ার দ্বিতীয় ও তৃতীয় আর্থিক শক্তি। শক্তিশালী বন্ধন মজবুত করতে একগুচ্ছ চুক্তিতে সই করবেন নরেন্দ্র মোদী ও শিনজো আবে।

প্রসঙ্গত, চীন এখন সব দিক থেকেই ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে, চীন জাপানেরও দুশমন। তাই চীনের বিরুদ্ধে অলিখিত শক্তিজোট গড়তে চায় দু'দেশ। তাই আগে যতদিন জাপানে থাকার কথা ছিল, এখন সেখানে একদিন বেশি থাকবেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এর মাধ্যমে চীনকে স্পষ্ট বার্তা দেওয়া যাবে বলে মনে করছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+